জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুছাপুর জেবেননুর সুলতান উচ্চ বিদ্যালয়ে রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর জেবেননুর সুলতান উচ্চ বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাদের সৃজনশীলতা ও দেশপ্রেমের পরিচয় তুলে ধরে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের ১ নম্বর ভাইস প্রেসিডেন্ট ফোরকান উদ্দিন রিজভী। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ ও সুশিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানানো হয় এবং আয়োজকরা ভবিষ্যতেও জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied