নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মান্দায় জামায়াতের নেতৃত্বে স্মারকলিপি প্রদান
গ্যাস সংকট, অব্যাহত লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। এসব সংকট নিরসনে দ্রুত ও কার্যকারী পদক্ষেপ গ্রহণের দাবিতে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে মান্দা উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ১১ দলীয় ঐক্যের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়।
স্মারকলিপি প্রদানকালে মান্দা উপজেলা জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে জানানো হয়, বর্তমান বাজারে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভাব এবং ভুতুড়ে বিল আদায়ের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অবিলম্বে এসব জনদুর্ভোগ নিরসনে সরকারের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied