ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাঘা পৌরসভায় আইইউজিআইপি প্রকল্পের সড়ক ও ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ৬-৮-২০২৬ দুপুর ৩:৫৮

রাজশাহীর বাঘা পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত  নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) -এর আওতায় সড়ক ও ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১টায় বাঘা পৌরসভার আয়োজনে Package No: IUGIP/BAGH/UT+DR/03/2023 এর আওতায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

প্রকল্পের আওতায় বাঘা পৌরসভার ৬টি স্থানে মোট ১,৭০ মিটার ইউনিব্লক ও আরসিসি সড়ক, ৫টি ক্রস ড্রেনসহ ৯৭ মিটার প্যালিসেডিং এবং ৫টি স্থানে মোট ৩,০১২ মিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আসাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. আবু সাঈদ চাঁদ বলেন, 
"সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বাঘা পৌরসভায় আধুনিক ও টেকসই অবকাঠামো নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আইইউজিআইপি প্রকল্পের আওতায় বাস্তবায়িত সড়ক ও ড্রেন নির্মাণকাজ সম্পন্ন হলে পৌরবাসীর যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে, জলাবদ্ধতা কমবে এবং নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে।" 

তিনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার আহ্বান জানান এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
  
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, বাঘা পৌরসভার প্রকৌশলী ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, সাবেক বাঘা উপজেলা বিএনপির সভাপতি  অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক  এস. এম. সালাহউদ্দিন আহমেদ শামীম সরকার, উপজেলা মহিলা দলের নেত্রী সেলিনা আক্তার শাপলা  সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে  আরসিসি ড্রেন নির্মাণকাজের পৃথক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত