মির্জাগঞ্জে কাকড়াবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং পটুয়াখালী আ. হাই বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক মরহুম আ. জব্বার হাওলাদার-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট), সকাল ১০ ঘটিকায় প্রধান শিক্ষক মো: জাকির হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন (দাতা সদস্য) মো: আ: রহমান কালাম।
কাকড়াবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: সুলতান আহমেদ।মো:কাওসার হোসেন (সহকারী শিক্ষক-গণিত) সহকারী শিক্ষক মো: কালাম, মো: জাফর হোসেন খাঁন সাবেক প্রধান শিক্ষক পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,হাফেজ মাওলানা মীর মো: মাসুম বিল্লাহ , (মামুন মীরা)প্রতিষ্ঠাতা পরিচালক, উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিসমতপুর দেলোয়ার হোসেন কলেজের প্রভাষক ও পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: মোশাররফ হোসেন। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জলিল হাওলাদার, সহকারী শিক্ষক মো: নুরুজ্জামান, মাওলানা মো. সাদ্দাম হোসেন-সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জামাতের উপজেলা আমির মাওলানা মো: সিরাজুল ইসলাম।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার