ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুড়িগ্রাম হাসপাতালে জুটেনি উন্নত খাবার: ই-মেইল না দেখার অজুহাত তত্ত্বাবধায়কের


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২৬ দুপুর ৪:৭

জুলাই গণঅভ্যুত্থানের বিশেষ দিবস উপলক্ষে কুড়িগ্রামের হাসপাতাল, কারাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও উপাসনালয়ে উন্নতমানের পথ্য বা খাবার ছাগলের মাংস, পোলাও, ডাল ও সবজি সরবরাহের নির্দেশনা দেওয়া হলেও ২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে তা বাস্তবায়ন হয় নি। বিশেষ দিবসেও প্রতিদিনের মতো সাধারণ পথ্যই পেয়েছেন চিকিৎসাধীন রোগীরা। এছাড়া সকালেও উন্নতমানের নাশতা সরবারহ করার কথা থাকলেও তা সরবারহ করা হয় নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বিশেষ দিবস উপলক্ষে জেলার হাসপাতাল, কারাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও উপাসনালয়ে বিশেষ উন্নতমানের পথ্য ও নাশতা সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনাও দেওয়া হয়েছিল। তবে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ওই নির্দেশনা অনুযায়ী রোগীদের জন্য বিশেষ পথ্যের ব্যবস্থা করা হয়নি।
বুধবার (৫ আগস্ট) বিকাল পর্যন্ত হাসপাতালে সরেজমিনে দেখা যায়, প্রতিদিনের মতো রোগীদের জন্য সাধারণ পথ্যই সরবরাহ করা হয়েছে। সকালে দেওয়া হয়েছে ডিম, রুটি ও কলা। দুপুরে ছিল সাধারণ সবজি ও ব্রয়লার মুরগির মাংস। বিশেষ দিবসে উন্নতমানের পথ্য দেওয়ার কথা থাকলেও রোগীদের জন্য এতে কোনো পরিবর্তন দেখা যায়নি। এছাড়া রাতের জন্য রান্না করা হয় সবিজ ও ব্রয়লার মুরগির মাংস।  অন্যদিকে হাসপাতালটি ২৫০ শয্যা বিশিষ্ট হওয়ায় পাঁচ শতাধিক রোগী ভর্তি থাকলেও হাসপাতালের পথ্য জোটে নির্ধারিত ২৫০ জনের কপালে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগী ও রোগীর স্বজন জানান, প্রতিদিনের মতো আজকেও সকালে শুধু ডিম, রুটি ও কলা দেওয়া হয়েছে। দুপুরে সাধারণ সবজি ও সঙ্গে ব্রয়লার মুরগির মাংস দেওয়া হয়েছে। বিশেষ দিনে উন্নত পথ্য দেওয়ার কথা শুনেছিলাম। কিন্তু আমাদের সাধারণ পথ্যই দেওয়া হয়েছে।
হাসপাতালের রান্নাঘরে গিয়ে দেখা যায়, রাতের পথ্য রান্নার কাজ প্রায় শেষের দিকে। রাতের জন্যও সাধারণ সবজি ও ব্রয়লার মুরগির মাংস রান্না করা হয়েছে। বিশেষ দিবস উপলক্ষে রাতের পথ্যেও কোনো বিশেষ আয়োজন রাখা হয়নি।
ফুলবড়াী বড়ভিটা থেকে আসা রোগীর স্বজন আনিছুর রহমান বলেন, আমরা ৪দিন ধরে হাসপাতলে রোগী নিয়ে আছি। বাড়ি দূরে হওয়ায় আমাদের খাবারেরও বেশ কষ্ট হয়। হাসপাতালের দেওয়া খাবারেই ভাগাভঅগি করে খেতে হয়। ফেসবুকে জানতে পাই বিশেষ দিনগুলোতে উন্নতমানের খাবার রান্না করা হলেও তা সরবারহ করা হয়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৫০ শয্যার এই হাসপাতালে প্রতিনিয়ত পাঁচ শতাধিক রোগী ভর্তি থাকেন। কিন্তু পথ্য দেওয়া হয় মাত্র ২৫০ জন রোগীকে। ফলে প্রতিদিনই বিপুলসংখ্যক ভর্তি রোগী হাসপাতালের নির্ধারিত পথ্য সুবিধার বাইরে থাকছেন।
বিশেষ দিবসে উন্নতমানের পথ্য সরবরাহ না করার বিষয়ে পথ্য সরবরাহকারীর সঙ্গে কথা হলে তিনি জানান, এ ধরনের কোনো তথ্য বা নির্দেশনা তিনি পাননি। ৫ আগস্ট উন্নতমানের পথ্য দেওয়ার কথা তাকে জানানো হয়নি। ফলে তিনি প্রতিদিনের নির্ধারিত তালিকা অনুযায়ী সাধারণ পথ্য সরবরাহ করেছেন।
কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক লোকমান হোসেন লিমন বলেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক দায়িত্ব অনুসারে নিয়মিত ইমেইল পর্যালোচনা করবেন। ইমেইল না দেখার কারণে রোগীদের উন্নতমানের পথ্য সরবারহ না করা দায়িত্বে চরম অবহেলা ও সরকারি আদেশ উপেক্ষা করার সামিল।
এ বিষয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নূর নেওয়াজ বলেন, জেলা প্রশাসন থেকে আজ বিকালে অবহিত করার পর ই-মেইল চেক করে দেখি উন্নতমানের পথ্য বা খাবার সরবারহের ই-মেইলটি গতকালই এসেছে। চিঠি অনুযায়ী পথ্য সরবারহকারীকে আজকের নির্ধারিত উন্নতমানের পথ্য আগামিকাল (বৃহস্পতিবার) রোগীদের সরবারহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে হাসপাতালের অফিসিয়াল ই-মেইলটি তিনি নিয়মিত ব্যবহার না করার কারণে গুরুত্বপূর্ণ চিঠিপত্র বা নির্দেশনা সময়মতো জানতে পারেন না বলে  অভিযোগ রয়েছে। এ কারণে জুলাই অভ্যুত্থান  দিবস উপলক্ষে উন্নতমানের পথ্য সরবরাহের নির্দেশনা থাকলেও সংশ্লিষ্টরা তা সময়মতো জানতে পারেননি।
অন্যদিকে, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ করা হলে জানা যায়, ৫ আগস্টের বিশেষ পথ্য সরবরাহের বিষয়টি রেজুলেশন আকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত নির্দেশনাও পৌঁছানোর কথা ছিল। এরপরও ঠিক কী কারণে উন্নতমানের পথ্য সরবারহ করা হয়নি বিষয়টি তাদের বোধগম্য নয়।
বিশেষ দিবসে উন্নতমানের পথ্য দেওয়ার সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, নির্দেশনা থাকার পরও কেন বিশেষ পথ্য সরবরাহ করা হলো না তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানান রোগী ও স্বজনরা।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার