ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটিয়ায় র‍্যাব-৭ এর অভিযান: এক লাখ ইয়াবাসহ আটক ৬


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২৬ দুপুর ৪:১০

কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে ইয়াবার বড় একটি চালান নিয়ে আসার পথে রুট পরিবর্তন করেও শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের পটিয়া থেকে এক লাখ পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেল গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করেছে র‍্যাব-৭।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে পটিয়া পৌরসভার ডাকবাংলো এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‍্যাব-৭ সূত্র জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে আসার সময় গ্যাংটি পটিয়া বাইপাস সড়ক ব্যবহার না করে নজর এড়াতে বিকল্প অভ্যন্তরীণ সড়ক দিয়ে চলাচল শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ডাকবাংলো এলাকায় অবস্থান নিয়ে মোটরসাইকেলগুলো থামিয়ে তল্লাশি চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (২৭), মো. সাইফুল (২৪), মো. হাসান (৩৯) ও মো. হোসেন (৩৭)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার রামু, কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এক লাখ পিস ইয়াবা, পাঁচটি মোটরসাইকেল জব্দ এবং ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই অভিযানের বিষয়ে দুপুরে র‍্যাব-৭ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছেন লে: কমান্ডার মো: তাওহিদুল ইসলাম। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদক কারবারিদের আটক করতে সফল হন৷

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার