ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শৈলকুপায় অবৈধ স্থাপনায় সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২৬ দুপুর ৪:১৩
ঝিনাইদহের শৈলকুপায় অধিগ্রহণকৃত জমি থেকে স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ। বৃহস্পতিবার (৬ আগস্ট) শেখপাড়া-লাঙ্গলবাধ (আর-৭১৬) সড়কের পাইকপাড়া, ডাউটিয়া ও চাকিরগাতি এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) দেবাশীষ অধিকারী।
 
সওজ ঝিনাইদহের তথ্যমতে, শেখপাড়া-লাঙ্গলবাধ (আর-৭১৬) জেলা সড়ক প্রশস্তকরণ , মজবুতিকরণ ও বাঁক সরলীকরণ প্রকল্পের আওতায় শৈলকুপা উপজেলার পাইকপাড়া, ডাউটিয়া এবং চাকিরগাতি মৌজায় অধিগ্রহণকৃত ২.২৮৬ একর জমিতে ১৯ টি স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
 
উচ্ছেদ অভিযানকালে উপস্থিত ছিলেন, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, সওজ ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার আহসান-উল-কবীর, উপ-সহকারী প্রকৌশলী হাসান আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী(যান্ত্রিক) মো. রাকিব হাসান, সার্ভেয়ার মো. সোহেল রানা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সার্বিক সহযোগিতা প্রদান করে বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ, আনসার ও শৈলকুপা থানা পুলিশের একটি দল।
 
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, শেখপাড়া-লাঙ্গলবাধ (আর-৭১৬) জেলা সড়ক প্রশস্তকরণ, মজবুতিকরণ ও বাঁক সরলীকরণ প্রকল্পের আওতায় শৈলকুপা উপজেলার পাইকপাড়া, ডাউটিয়া এবং চাকিরগাতি মৌজায় অধিগ্রহণকৃত ২.২৮৬ একর জমিতে ১৯ টি স্থাপনা উচ্ছেদ করে তা প্রকাশ্য নিলামের মাধ্যমে ১ লাখ ৪৫ হাজার ১০ টাকায় বিক্রি করা হয়েছে। অর্জিত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত