অতিবৃষ্টিতে বেড়িবাঁধের বালু ঢুকে বসতঘর ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে মনপুরার মানুষ
ভোলার মনপুরায় টানা অতিবৃষ্টির কারণে মেগা প্রকল্পের নির্মাণাধীন বেড়িবাঁধের বালু আশপাশের বসতঘরে ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এমন হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক পরিবারের উঠান ও ঘর বালুতে ভরে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালে ওই এলাকার বেড়িবাঁধ নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটির দায়িত্বে থাকা ওটিবিএলের অধীনে প্রায় দুই বছর আগে স্থানীয় ঠিকাদার কাজ শুরু করে। পরে কাজের দায়িত্ব স্থানীয় বিএনপির প্রভাবশালী এক নেতার হাতে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই নির্মাণকাজে ধীরগতি, নিম্নমানের কাজ এবং বিভিন্ন অনিয়ম শুরু হয় বলে দাবি স্থানীয়দের।
এলাকাবাসীর ভাষ্য, যথাযথভাবে বালু সংরক্ষণ ও নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় ভারী বৃষ্টিতে সেই বালু ধুয়ে বসতঘরে প্রবেশ করছে। এতে ঘরবাড়ি, উঠান ও চলাচলের পথ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কাজের গতি ধীর হওয়ায় প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বরং প্রতিনিয়ত নতুন নতুন ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার কবির বলেন, “মনপুরায় আমরা ৯০০ মিটার বেড়িবাঁধ নির্মাণকাজের দায়িত্ব পেয়েছি। এর মধ্যে স্থানীয় ঠিকাদার রাজিব চৌধুরী আমাদের কাছ থেকে কাজটি গ্রহণ করেন। তবে কাজ চলমান অবস্থায় আর্থিক সমস্যার কারণে তিনি নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে পারেননি। বৃষ্টি কমে গেলে আমরা দ্রুত বেড়িবাঁধের বাহিরে বাড়ি ঘরে জমে থাকা বালু অপসারণের কাজ শুরু করব।”
বিষয়ে জানতে চাইলে ভোলা পানি উন্নয়ন বিভাগ-২ (চরফ্যাশন)-এর নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, বেড়িবাঁধ নির্মাণকাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। অতিবৃষ্টির কারণে কয়েকটি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত (এক্সিবিউটর) দিয়ে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই সংস্কারকাজ শুরু হবে।
তিনি আরও বলেন, বেড়িবাঁধের কাজের কারণে যেসব বাড়ি ঘর, ফসলি জমিতে বালু জমে কৃষকদের ক্ষতি হয়েছে, সেসব জমি এবং বাড়ি ঘর থেকে বালু অপসারণ করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তাহলেই মনপুরাবাসী তাদের কাঙ্ক্ষিত টেকসই বেড়িবাঁধের সুফল ভোগ করতে পারবেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ