ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় পশু চিকিৎসকের মৃত্যু


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৬-৮-২০২৬ দুপুর ৪:১৪

ঢাকার ধামরাইয়ে দ্রুতগতির ইটবোঝাই ট্রাকের চাপায় বজলুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী ও পশু চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ধামরাই উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের মধুডাঙ্গা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত বজলুর রহমান উপজেলার বড় কাঠালিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন পশু চিকিৎসক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে কালামপুরমুখী একটি দ্রুতগতির ইটবোঝাই ট্রাক মধুডাঙ্গা এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকের সামনে একটি শিশু দৌড়ে চলে আসে। শিশুটিকে রক্ষা করতে চালক জরুরি ব্রেক করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে।
এ সময় নিয়ন্ত্রণহীন ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বজলুর রহমান নিহত হন।
দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাস্থল এবং নিহতের বাড়ি খুব কাছাকাছি হওয়ায় স্বজনরা মরদেহ আগেই বাড়িতে নিয়ে গেছেন।”

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার