ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দালালচক্র ও এসআই মুস্তাফিজুর রহমানের বিচারের দাবিতে থানার সামনে মানববন্ধন, সুষ্ঠু তদন্তের আহ্বান


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ৬-৮-২০২৬ দুপুর ৪:১৫

সৌদি আরবে প্রবাসী শাহাদাৎ হোসেনের মৃত্যুর ঘটনায় দালালচক্র ও ধুনট থানার এসআই মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাদের বিচার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বগুড়ার ধুনট থানার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মানববন্ধনে শাহাদাৎ হোসেনের স্ত্রী অভিযোগ করেন, চাকরির প্রলোভন দেখিয়ে দালাল আরিফুল ও মাহমুদুলের মাধ্যমে তার স্বামীকে সৌদি আরবে পাঠানো হয়। সেখানে প্রতিশ্রুতি অনুযায়ী কোনো চাকরি দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে তিনি ও শাহাদাৎ হোসেনের মা দালালদের বাড়িতে গেলে তাদের কোনো সহযোগিতা না করে উল্টো মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ওসি আতিকুল ইসলাম তদন্তের দায়িত্ব এসআই মুস্তাফিজুর রহমানকে দেন। তদন্তের সময় ওই এসআই তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব ও বিয়ের প্রস্তাব দেন। এমনকি তার স্বামী শাহাদাৎ হোসেনকে "মেরে ফেলতে দুই মিনিটও লাগবে না" বলে হুমকি দেন বলেও দাবি করেন তিনি।

বক্তারা জানান, এ-সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এসআই মুস্তাফিজুর রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করা হয়। অভিযোগকারীদের দাবি, কল রেকর্ড প্রকাশের দুই থেকে তিন দিনের মাথায় সৌদি আরবে থাকা শাহাদাৎ হোসেনের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তারা জানতে পারেন, সৌদি আরবে তার মৃত্যু হয়েছে।

পরবর্তীতে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের সহযোগিতায় গত ৫ জুলাই শাহাদাৎ হোসেনের মরদেহ দেশে আনা হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

দাফনের পর এলাকাবাসী ও সাধারণ জনগণের উদ্যোগে ধুনট থানার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শাহাদাৎ হোসেনের স্ত্রী, তার মামাতো ভাই ফারুক এবং ধুনট ডিগ্রি কলেজ শাখার সভাপতি মিলন মিয়া বক্তব্য রাখেন।

বক্তারা শাহাদাৎ হোসেনের মৃত্যুর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন, অভিযোগে অভিযুক্ত দালালচক্র ও এসআই মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে অভিযোগে নাম উল্লেখ থাকা আরিফুল, মাহমুদুল ও এসআই মুস্তাফিজুর রহমানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার