ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

৮৬ বছর বয়সেও শিক্ষকতার পেশায় তারা স্যার যার নাম ছড়িয়ে রয়েছে মানুষের মুখে মুখে!


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ৬-৮-২০২৬ দুপুর ৪:১৬

আকাশে জ্বলজ্বল করে ধ্রুব তারা, তেমনি এখনো সমাজে আলো ছড়িয়ে দিচ্ছেন । স্বাধীনতা পুর্ববর্তী ১৯৬১ সাল থেকে প্রধান শিক্ষক থেকে অধ্যক্ষ হিসেবে যথাযথ দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন তিনি। বর্তমানে তারই নিজ হাতে গড়া ব্রাইট স্টার স্কুল সুনামের সাথে কিন্ডারগার্টেন স্কুল হিসেবে খ্যাতি অর্জন করেছে। এই বয়সে পায়ে হেটে বাজার করেন। তার আগ্রহ, উদ্দীপনা, প্রচেষ্টার কাছে হার মেনেছে বয়স। যেনো বয়স তাকে দমাতে পারেনি। ২০২১ সালে তার সহধর্মিণী ইন্তেকাল করলেও তিনি যেনো প্রতিষ্ঠানকেই পরিবারের মত মনে করেন।

শারফুল ইসলাম তারা,  তার পিতা: মাওলানা আব্বাস আলী। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক। প্রথম ছেলে প্রকৌশলী মোরতাজ ইবনে শরিফ বাংলাদেশ বেতারের প্রকৌশলী হিসেবে কর্মরত। দ্বিতীয় ছেলে জুনায়েদ ইবনে শরিফ রাজউকের উপ- সহকারী প্রকৌশলী, ছোট ছেলে তৌফিক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে।

শারফুল ইসলাম তারার জন্ম ১৯৪১ সালের ৩১ ডিসেম্বর।   সাবেক রাষ্টপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ নিজ মামার বাড়ি নেত্রকোনায় জন্মগ্রহণ করেন।  বাবা হেড মৌলানা হওয়ার সুবাদে তৎকালীন জমিদার রায় বাহাদুরের অনুরোধে চৌগ্রাম রাজবংশের তত্বাবধানে প্রতিষ্ঠিত শতবর্ষী স্কুল চৌগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৬ সালে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন।  রাজশাহী কলেজ থেকে ১৯৫৯ সালে এইচএসসি পাশ করেন।  ঐখান থেকে স্নাতক  পাশ করেন।  ডা: নাজিরের বাবার অনুরোধে ১৯৬১ সালে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ৪ বছর দায়িত্ব পালন শেষে ১৯৬৫ সালে সিংড়া দমদমা বালক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি যোগদানের আগে ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত দমদমা পাইলট স্কুলে ১১ বছরে ১২ জন প্রধান শিক্ষক দায়িত্ব পালনে ব্যর্থ হোন।  তৎকালিন জেলার এসডি ও ছিলেন বজলুল মজিদ, তিনি বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং ঐ সময় দমদমা পাইলট স্কুলে নতুন প্রধান শিক্ষক নিয়োগে ২৬ জন ভাইভা দিলে ও মনো:পুত না হওয়ায় তিনি নাকচ করে দেন।  তৎকালিন দমদমা স্কুলের ম্যানেজিং কমিটির সেক্রেটারি আ: জলিলের মাধ্যমে এসডিও বজলুল মজিদ এর হস্তক্ষেপে দমদমা স্কুলে ১৯৬৫ সালের ১৮ অক্টোবরে যোগদান করেন শারফুল ইসলাম তারা। তারই ঐকান্তিক প্রচেষ্টা এবং সফল দায়িত্বের কারনে   সিংড়া দমদমা পাইলট স্কুল ১৯৯৫ সালে কলেজে রুপান্তরিত হয়। ১৯৯৮ সালে তিনি জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। অবশেষে ২০০২ সালের ৩১ ডিসেম্বর তিনি অবসর গ্রহণ করেন। আর রেখে গিয়েছেন হাজারো সুনাম, দক্ষতা, উন্নয়ন ও মানুষ গড়ার ইতিহাস। নানা প্রতিকুলতার মাঝে ৩৭ বছরে তিলে তিলে গড়ে তুলেন সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ।  এ প্রতিষ্ঠানের সুনাম জেলা ব্যাপী ছড়িয়ে রয়েছে। দীর্ঘ চাকুরী জীবনে অবসর নিলেও শিক্ষকতা কিংবা পেশা তাকে ছাড়েনি।
২০০৬ সালে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম বিয়াম ল্যাবরেটরী প্রতিষ্ঠা করেন। প্রথম অধ্যক্ষ হিসেবে যোগদান করেন শারফুল ইসলাম তারা।  তিনি কিছুদিন চাকুরী করেন। এরপর তার দক্ষ প্রশাসনিক কাঠামোয় উপজেলা নির্বাহী অফিসার অসন্তোষ হওয়ায় বিয়াম স্কুল থেকে পদত্যাগ করেন এবং  ২০০৮ সালে তিনি রহিম ইকবাল কেজি একাডেমিতে যোগদান করেন। সেখানে প্রায় ৪ বছর চাকুরী করেন। এরপর নিজ বাসভবনে  ২০১৪ সালে গড়ে তোলেন ব্রাইট স্টার স্কুল। তারপর থেকে আজ অবধি তিনি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এখানে ৭ জন শিক্ষক এবং ১ জন কর্মচারী রয়েছেন। বরাবরের মত এখানে ভালো ফলাফল অর্জন করে আসছে। প্রতিটি ক্লাসে ২০ জন করে শিক্ষার্থী নেয়া হয়। এখানে ইংরেজি সহ কোরআন ক্লাসের ও ব্যবস্থা রয়েছে। নিরিবিলি পরিবেশ, শিক্ষকদের ঐকান্তিকতায় প্রতিষ্ঠানের সুনাম পৌর এলাকায় ছাড়িয়ে পড়েছে, তেমনি ছড়িয়ে পড়েছে তারা স্যারের সুনাম।  জীবনের শেষ অবধি পর্যন্ত এভাবেই শিক্ষকতা এবং শিক্ষার গুরু দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। সমাজের আলোকিত মানুষ হিসেবে তার নাম সুনামের সাথে ছড়িয়ে রয়েছে।

 

এমএসএম / এমএসএম

নড়াইল জেলা পুলিশ সুপারকে গণঅধিকার পরিষদের নতুন কমিটির ফুলেল শুভেচ্ছা

বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করে ফেসবুকে পোস্ট, প্রতিবাদে সংবাদ সম্মেলন।

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা

নানা অনিয়মের অভিযোগ রাবিপ্রবির সাবেক ভিসি আতিয়ারে বিরুদ্ধে

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা : মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ