বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
“জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ^মিলাদ মাহফিল, দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদিয়া নাঈম। অনুষ্ঠানে বক্তব্য দেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, উপজেলা জামায়াতের নায়েবে আমির ফয়ছল আহমদ, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি কাজী এনামুল হক, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম হাসনা, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, ইসলামী ছাত্রশিবিরের বড়লেখা উপজেলা পশ্চিমের সভাপতি এমদাদুল ইসলাম এমাদ, পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার ফাহিম, উপজেলা ছাত্রদল সদস্য ফয়জুর রহমান, গণ অধিকার পরিষদ ও এনসিপি প্রতিনিধিবৃন্দ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, মানুষের অধিকার ও স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ধারণ করা প্রয়োজন। তারা গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে জাতীয় ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ় করার আহ্বান জানান। আলোচনা সভার পরে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এছাড়া জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বড়লেখা পৌরশহরে নুরজাহান কমপ্লেক্সের সামনে বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা। আয়োজিত কর্মসূচিতে দলটির উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন। গণমিছিল পূর্ববর্তী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপির কার্যালয়ে বড়লেখা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি নছিব আলীর সভাপতিত্বে ও বিএনপি নেতা আব্দুল কাদির পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান খছরু সহ উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দুপুরে খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বড়লেখা শহীদ মিনার প্রাঙ্গনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ও গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও পতিত ফ্যাসিস্টের দ্রুত বিচারের দাবীতে সমাবেশ ও গণমিছিল কর্মসূচি করে দলটি।
ওয়াসিম ব্রিগেড কমিটি বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ ওয়াসিম ব্রিগেড কমিটি সভাপতি মোঃ রাহাত আহমেদের সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক আবু সালেহ মুছা রায়হান ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ বাহারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ।
এছাড়াও বিকেলে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও বড়লেখায় দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসা উদ্যোগে ৫ আগষ্ট "জুলাই গন-অভ্যত্থান দিবস" উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বার্ডে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপিত
আদমদীঘিতে গৃহবধুর শ্লীলতাহানির চেষ্টা মামলার আসামী গ্রেফতার
রায়গঞ্জ উপজেলা সদরে টিটিসি স্থাপনের দাবিতে বিক্ষোভ- সমাবেশ, ইউএনওকে স্মারকলিপি প্রদান
বাগেরহাটে কলেজ ছাত্র জাহিদুল হত্যা ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
শেরপুরে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
চাঁদপুরে প্রবাসীকে হত্যার অভিযোগ, চার যুবকের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যূত্থান ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জুলাই গণহত্যার বিচার না হলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামবো - সাবেক মেয়র সাক্কু
গজারিয়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ইং উপলক্ষ্যে আলোচনা সভা
ঢাকা থেকে অনুসরণ করে নওগাঁয় স্বর্ণ ছিনতাই;চক্রের এক সদস্য গ্রেপ্তার
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা'র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
তিরমিজি শরিফের ব্যাখ্যায় ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন
Link Copied