ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা'র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২৬ দুপুর ৪:৫২

"রক্তে লেখা জুলাই, সবুজে গড়বো আগামী" এ স্লোগানকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে মৌলভীবাজারের বড়লেখা উপজেলাজুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুস সবুর  প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এতে নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম।

এসময় বক্তারা বলেন, দেশ ও সমাজের কল্যাণে এবং সড়ক দুর্ঘটনারোধে নিসচার কার্যক্রম প্রশংসার দাবি রাখে।  তারা আরও বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের স্মৃতিকে সম্মান জানাতে বৃক্ষরোপণের মতো পরিবেশবান্ধব উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক এ.কে এম শফিউল আলম, হিসাব রক্ষক রেজাউল ইসলাম মিন্টু, প্রভাষক জসিম উদ্দিন, শহীদুল ইসলাম, নিসচা পৃষ্টপোষক নিজাম উদ্দিন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুরসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। 

সংগঠনের নেতারা জানান, বাংলাদেশের প্রতিটি জাতীয় দিবস নিসচা জনহিতকর কার্যক্রমের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালন করে। আগস্ট মাসজুড়ে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের ফাকা জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পরিবেশবান্ধব সমাজ গঠনে আরও জোরদার হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

তারা আরও বলেন, সড়ক নিরাপত্তায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ তাই নিসচা'র সকল কার্যক্রমে সুশীল সমাজের ব্যক্তিদের আংশগ্রহণ করার জন্য তারা বিনীত আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার