ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ইং উপলক্ষ্যে আলোচনা সভা


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২৬ দুপুর ৪:৫৪
মুন্সীগঞ্জ জেলার  গজারিয়ায় ৩৬ জুলাই গনঅভ্যুখান দিবস পালন উপলক্ষে  বুধবার বিকাল ৫টায়  উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপি'র আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো:ইসহাক আলী  এর সঞ্চালনায় এই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মো:ফজলুর রহমান বকুল,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আহসান উল্লাহ সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য মাসুদ ফারুক,মোতাহার হোসেন জাহাঙ্গীর,জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুল আলম খাঁন,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফিরোজ মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আসলামুজোহা চৌধুরী তপন,সাবেক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয়  নেতা সাইফুল শিকদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খন্দকার জালাল রীমু,সদস্য সচিব নাজির শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব নুরুল আমিন সরকার, শহিদ মেহেদি হাসান এর বাবা সানাউল্লাহ ,উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান ,  উপজেলা বিএনপি নেতা দেওয়ান হারুন অর রশিদ, মুক্তার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহাদী ইসলাম বাবু, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, উপজেলা কৃষক দলের আহবায়ক রাসেল দেওয়ান,উপজেলা জাসাস এর সভাপতি সোলায়মান প্রধান, সবুজ সিকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
 
শহীদ মেহেদী হাসানের বাবা সানাউল্লাহ বলেন, 
সে সময় দেশের পরিস্থিতি অনুকূলে ছিল না। নিরাপত্তাসহ বিভিন্ন কারণে ছেলেকে আমাদের এলাকায় দাফন করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঝাউচর কবরস্থানে দাফন করা হয়। এখন আমি চাই, আমার ছেলের কবর নিজ জেলা মুন্সীগঞ্জে স্থানান্তর করা হোক।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শহীদ মেহেদী হাসানের কবর নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে তার নিজ জেলা মুন্সিগঞ্জের গজারিয়ায় স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত