জুলাই গণহত্যার বিচার না হলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামবো - সাবেক মেয়র সাক্কু
কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মো. মনিরুল হক সাক্কু বলেছেন, “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করতে হবে। অন্যথায় জনগণ আপনাদের ছাড়বে না। তিনি বলেন, “আমার নেতা তারেক রহমানকে বলবো, জুলাই গণহত্যার বিচার করুন। তাদের জীবনের বিনিময়ে আজ আমরা কথা বলতে পারছি। সুতরাং তারাই শ্রেষ্ঠ। আগামী ছয় মাসের মধ্যে যদি এ গণহত্যার বিচার শুরু না হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামবো। আর কত দিন অপেক্ষা করবো? মঙ্গলবার (৫ আগস্ট) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ-আহত ব্যক্তিবর্গ, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূরে আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুস সালাম মাসুক, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম খাঁন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হক খন্দকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাক্কু আরও বলেন, “৫ আগস্ট কুমিল্লার ডিসি ও এসপি বারবার ফোন দিয়ে সহযোগিতা চেয়েছিলেন। পুলিশ লাইন ও থানায় হামলা-ভাঙচুর হচ্ছিল। আমি ছোট ভাই রিংকুকে বলেছিলাম, সরকারি সম্পত্তি রক্ষা করতে হবে। সে নেতাকর্মী ও আইনজীবীদের নিয়ে দায়িত্ব পালন করেছে।
তিনি বলেন, “৫ আগস্ট বিকেলে রিংকু, অ্যাডভোকেট আবুল কালাম ভাইসহ আমার ভাতিজা গুলিবিদ্ধ হয়। ১০ দিন পর কালাম ভাই মারা যান। এ হত্যার বিচার হবে। বিচার না হওয়া পর্যন্ত আমি নিজেকে অপরাধী মনে করি। অনুষ্ঠানে বক্তারা বলেন, মনিরুল হক সাক্কু বর্তমানে দলের কোনো পদে না থাকলেও কুমিল্লার মানুষ তার পাশে রয়েছে। বৃষ্টি ও নগরীর জলাবদ্ধতা উপেক্ষা করে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিই তার প্রমাণ। আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে বলেও তারা মন্তব্য করেন।
জুলাই শহিদ-আহত স্মৃতি সংস্থা কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জুলাই শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা বক্তব্য রাখেন।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন