ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ‌অভ্যূ‌ত্থান ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৬-৮-২০২৬ বিকাল ৫:১৯
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ এবং ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে "জুলাই গণঅভ্যুত্থান দিবস" উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ খালেদ উজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-২(সদর-বারহাট্রা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ ( কেন্দুয়া-আটপাড়া) আসনে সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী 
মানসুরা আক্তার সংরক্ষিত মহিলা আসন-২৬ মানসুরা আক্তার। উক্ত অনুষ্ঠানে আলোচক ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার অধ্যাপক ড.আনিছা পারভিন। এ সময় বক্তারা বলেন শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ, বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক রাজনীতিমুক্ত, শিক্ষার্থীবান্ধব,দুর্নীতিমুক্ত ও গবেষণামুখী পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়। গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের দায়িত্বশীল ভূমিকার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।
 
আজকের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ও ঐতিহাসিক অধ্যায়। জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক আন্দোলন ছিল না,এটি ছিল অন্যায়,বৈষম্য এবং স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের ছাত্র-জনতার ক্ষোভ ও সাহসের এক মহাকাব্যিক বিস্ফোরণ। আমাদের যে তরুণরা বুকে বুলেট মেখে অন্যায়ের সামনে মাথা নত করেনি,তাদের রক্তঋণ শোধ করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব।
 
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে উদীয়মান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তরুণদের এই স্পিরিট ছড়িয়ে দিতে হবে। এই অভ্যুত্থান আমাদের শিখিয়েছে কোনো শক্তিই জনগণের ঐক্যের চেয়ে বড় নয়। আমাদের লক্ষ্য কেবল ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র ও প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কার। যারা আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করবেন, তারা মেধা,নৈতিকতা ও সাহসের চর্চা অব্যাহত রাখতে হবে। জুলাইয়ের চেতনা বেঁচে থাক আমাদের দৈনন্দিন কর্মে ও চিন্তায়।"
 
বিশ্ববিদ্যালয় হলো বাকস্বাধীনতা ও মুক্তচিন্তা চর্চার কেন্দ্রবিন্দু। লেজুড়বৃত্তিক দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে মেধা,গবেষণা এবং ন্যায়বিচারের পরিবেশ নিশ্চিত করাই এখন আমাদের মূল চ্যালেঞ্জ। আমরা যেন কখনোই সেই বীর শহীদদের ত্যাগ ভুলে না যাই, যারা একটি ন্যায়ভিত্তিক সমাজের জন্য জীবন উৎসর্গ করেছেন। আসুন, আমরা যার যার অবস্থান থেকে একটি বৈষম্যহীন শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ হই।
এছাড়া আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী বৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ। 

এমএসএম / এমএসএম

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য