ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে কলেজ ছাত্র জাহিদুল হত্যা ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ৬-৮-২০২৬ বিকাল ৫:৫৬

বাগেরহাটের মোড়েলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের দ্বাদশ  বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম হাওলাদার (২০) কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবী করে বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার দুপুরে মোড়েলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের ছোট বাদুরা গ্রামের স্থানীয় গ্রামবাসীরা এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। মানববন্ধন চলাকালে  নিহত কলেজ ছাত্র জাহিদুল ইসলামের পিতা মনিরুল ইসলাম ও মাতা আছিয়া বেগম বলেন, জাহিদুল ইসলাম চট্টগ্রামে দীর্ঘদিন ধরে একটি হোটেলে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘদিন বাড়িতে আসে না। পরিবারের সাথে মোবাইল ফোনে কথা বলতেন মাঝে মধ্যে। হঠাৎ ৪দিন ধরে যোগাযোগ নেই। গত শনিবার (১ আগস্ট) সকালে বাড়ির অধূরে একটি গাছের সাথে ঝুলতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। এসে দেখি গাছের সাথে ফাঁস লাগানো আবার মুখে বিষ ঢালা ঝুলন্ত অবস্থায় ছেলের  মৃতদেহ পড়ে আছে লাশ। পরে থানা পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।   জাহিদুল পার্শ্ববর্তী পিরোজপুর জিয়ানগর (ইন্দুরকানি) উপজেলার কালাইয়া গ্রামের এক বিবাহিত নারী টিকটকারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই সম্পর্কের টানাপোড়েনে জাহিদুলকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। কয়েকদিন পূর্বে মোবাইল ফোনে তার বড়  ছেলের স্ত্রীকে হুমকিও দিয়েছে। জাহিদুলের লাশও পাওয়া যাবে না। আমার ছেলেকে ওরা এভাবে হত্যা করলো?। আমার মত আর কোন মায়ের এভাবে যেনো বুক খালি না হয়।  এ সময় নিহতের ভাই আসাদুল হাওলাদার, সাইফুল হাওলাদার, চাচা জামাল হাওলাদার, কলেজ সহপাঠি আসিফ শেখ, পল্লী চিকিৎসক জাহিদুল ইসলাম, সেন্টু হাওলাদার, আমেরুল বেগম, মরিয়ম বেগমসহ একাধিক স্থানীয় গ্রামবাসীরা বলেন,  ছাত্র জাহিদুল ইসলাম কখনও নেশার সাথে জড়িত ছিলো না। অথচ তার লাশ উদ্ধারের সময় পকেটে সিগারেট, গ্যাসলাইট পকেটে চিরকুট লেখা, মুখে বিষ, গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এটি আত্মহত্যা নয়, হত্যা করা হয়েছে বলে দাবি করছেন। আমরা এ ঘটনাটি তদন্ত পূর্বক প্রকৃত ঘটনার ক্লু-উদঘাটন করে জড়িতদের ফাঁসি চাই।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত