ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জ উপজেলা সদরে টিটিসি স্থাপনের দাবিতে বিক্ষোভ- সমাবেশ, ইউএনওকে স্মারকলিপি প্রদান


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৬-৮-২০২৬ বিকাল ৫:৫৭
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদরে সরকারি বিধি অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া সেন্টার পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এলাকাবাসীর একটি প্রতিনিধিদল ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান করে।
 
স্মারকলিপিতে বলা হয়, সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা সদরের পাশেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের কথা থাকলেও একটি স্বার্থান্বেষী মহল সেটি অন্যত্র স্থানান্তরের চেষ্টা চালাচ্ছে। এতে উপজেলার সাধারণ শিক্ষার্থী, বেকার যুবক-যুবতী এবং কারিগরি প্রশিক্ষণপ্রত্যাশীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেন আন্দোলনকারীরা।
 
বক্তারা বলেন, উপজেলা প্রাণকেন্দ্রে টিটিসি স্থাপিত হলে স্থানীয় তরুণ-তরুণীরা আধুনিক ও কর্মমুখী কারিগরি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে। এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। তাই জনস্বার্থ বিবেচনায় পূর্বনির্ধারিত স্থানেই টিটিসি স্থাপনের দাবি জানান তারা।
 
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন আকন্দ, আবু জাফর, মো. হোসেন আলী, ওমর ফারুক খান জুবায়ের, সচেতন নতুন প্রজন্মের তরুণ ছাত্র রিফাতসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা।
 
বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে রায়গঞ্জ উপজেলা সদরেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
 
 

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ