আদমদীঘিতে গৃহবধুর শ্লীলতাহানির চেষ্টা মামলার আসামী গ্রেফতার
বগুড়ার আদমদীঘির রামপুরা গ্রামে হিন্দু সম্প্রদায়ের এক (৩৮) গৃহবধুকে রাতে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা মামলার আসামী মাসুদ দেওয়ান (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (৫ আগষ্ট) সন্ধ্যায় রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে আদমদীঘি উপজেলার রামপুরা দেওয়ানপাড়ার মৃত আক্কাছ আলী দেওয়ানের ছেলে।
প্রকাশ, গত মঙ্গলবার (৪ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ৩ টায় গৃহবধু তার স্বামীর সাথে বাড়ি থেকে বের হয়ে মাছ ধরার জন্য স্বামীকে অটোভ্যান রাস্তায় বের করে দিয়ে নিজ বাড়ি ফেরার পথে রাস্তায় ওৎঁ পেতে থাকা মাসুদ দেওয়ান আকষ্মিক ভাবে ওই গৃহবধুকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় গৃহবধু চিৎকারে তার প্রতিবেশিরা দ্রুত ঘটনাস্থলে এসে মাসুদ দেওয়ানকে ধরে ফেলে। এসময় মাসুদ দেওয়ার কৌশলে পাশে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন বুধবার সকালে থানায় গৃহবধু নিজেই বাদি হয়ে মাসুদ দেওয়ানকে আসামী করে মামলাটি দায়ের করেন। বিষয়টি এলাকায় বেশ তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এ মামলায় বুধবার সন্দ্যায় পুলিশ মাসুদ দেওয়ানকে গ্রেফতার করতে সক্ষম হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া গ্রেফতার বিষয় নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরায় কলেজ ছাএ জাকারিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি
*ঢাকা জেলায় দুই দিনব্যাপী রুকন সমাবেশ অনুষ্ঠিত*
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড