মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩
ভোলার মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন যুবককে হাতেনাতে আটক করেছে বন বিভাগ। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মনপুরায় সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) মনপুরা রেঞ্জের আওতাধীন পঁচাকোরালিয়া বিটের চর পাতালিয়া সংরক্ষিত বনাঞ্চলের একটি খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মো. বেল্লাল (২০), পিতা- মো. হেলাল মাঝি; মো. জিহাদ (১৮), পিতা- মো. হেলাল মাঝি এবং মো. হাছান (১৮), পিতা- রহিম উদ্দিন। তাদের সবার বাড়ি ভোলার মনপুরা উপজেলার ৫ নম্বর চর কলাতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সংরক্ষিত বনাঞ্চলের একটি খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিলেন ওই তিনজন। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করেন।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সংরক্ষিত বনাঞ্চলের জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকার করা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এতে মাছের পাশাপাশি অন্যান্য জলজ প্রাণী ও জলজ প্রতিবেশের ক্ষতি হতে পারে। একই সঙ্গে সংরক্ষিত বনাঞ্চলের স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
আটকের পর শুক্রবার ৭ আগষ্ট বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তিনজনকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মনপুরায় সোপর্দ করা হয়েছে।
সংরক্ষিত বনাঞ্চল, জলজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধভাবে বিষ প্রয়োগ করে মাছ শিকারসহ পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন বিভাগ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ