দৌলতপুরে পুলিশ পরিচয়ে ইয়াবা, নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সদরঘাট গ্রামে পুলিশ পরিচয়ে এক ব্যক্তির বাড়ি থেকে ইয়াবা, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি সদরঘাট গ্রামের শাহাজুলের বাড়িতে যান। তারা নিজেদের পুলিশ সদস্য ও পুলিশের সোর্স পরিচয় দিয়ে শাহাজুলের মায়ের কাছ থেকে ৮০ পিস ইয়াবা, নগদ ১২ হাজার টাকা, নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, ঘটনায় জড়িতদের মধ্যে দৌলতপুর থানার কনস্টেবল নাসরুল এবং হোসেনাবাদ সেন্টার মোড় এলাকার বাসিন্দা পুলিশের সোর্স আনিস ছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী, ঘটনার একটি ভিডিওতে দুই ব্যক্তিকে একটি হলুদ রঙের ব্যাগ হাতে লাল রঙের মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার কনস্টেবল নাসরুল মুঠোফোনে বলেন, “আমরা সেখানে একটি মোবাইল ফোন উদ্ধার করতে গিয়েছিলাম। আমার ভুল হয়েছে, সঙ্গে কোনো অফিসার নিয়ে যাইনি।”
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান বলেন, “বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত