রায়গঞ্জে টিটিসি নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ, সিদ্ধান্তের অপেক্ষায় দুই এলাকা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি আধুনিক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনকে কেন্দ্র করে উপজেলা সদর ও চান্দাইকোনা এলাকায় শুরু হয়েছে দাবির লড়াই। পরপর দুই দিনে পৃথক সমাবেশ ও কর্মসূচির মাধ্যমে উভয় পক্ষই নিজ নিজ এলাকায় প্রতিষ্ঠানটি স্থাপনের দাবি জানিয়েছে।
গত বৃহস্পতিবার উপজেলা সদরের বাসিন্দারা রায়গঞ্জ পৌরসভার ধানগড়া সেন্টার পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে একটি প্রতিনিধিদল ইউএনও মো. আবদুল খালেক পাটোয়ারীর কাছে স্মারকলিপি দেয়।
স্মারকলিপিতে দাবি করা হয়, উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান সদর বা সদরসংলগ্ন এলাকায় স্থাপনের বিধান রয়েছে। সেই বিবেচনায় টিটিসি উপজেলা সদরেই স্থাপন করা উচিত। অন্যত্র স্থানান্তরের উদ্যোগ সাধারণ শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী ও কারিগরি প্রশিক্ষণ নিতে আগ্রহীদের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক বলেও উল্লেখ করা হয়।
এর পরদিন শুক্রবার বাদ জোহর চান্দাইকোনা বড় সমিতির সামনে পৃথক সমাবেশ করেন স্থানীয় বাসিন্দারা। সমাবেশে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বাদশা ফাহাদ আব্বাসী, পরিবেশ ও জলবায়ু কর্মী মো. ফয়াসাল বিশ্বাস, জামায়াত নেতা মো. আলী, সাবেক ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন দুলাল এবং নাগরিক সমাজের প্রতিনিধি সাব্বির হোসেন সনেট বক্তব্য দেন।
বক্তারা বলেন, রায়গঞ্জ উপজেলার বৃহত্তম ইউনিয়ন চান্দাইকোনা। এখান থেকেই সর্বাধিক ভ্যাট ও কর আদায় হয়। অতীতে জমির সংকটে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করা সম্ভব না হলেও বর্তমানে প্রয়োজনীয় জমি দিতে স্থানীয়রা প্রস্তুত। তাদের দাবি, টিটিসি চান্দাইকোনায় স্থাপিত হলে রায়গঞ্জের পাশাপাশি আশপাশের উপজেলার শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরাও উপকৃত হবেন।
এদিকে অনুসন্ধানে জানা গেছে, গত ৩০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে ৬৪ সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় একটি আধুনিক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদনও চাওয়া হয়।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের মতামত পাওয়া গেছে। জনগণের সুবিধা, বাস্তবতা এবং সার্বিক দিক বিবেচনায় কোথায় টিটিসি স্থাপন করা অধিক যুক্তিযুক্ত হবে, সে বিষয়ে মতামত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
একটি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের স্থান নির্বাচনকে ঘিরে উপজেলা সদর ও চান্দাইকোনার পৃথক দাবিতে বিষয়টি এখন রায়গঞ্জজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দুই এলাকার বাসিন্দাই এখন সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার