জীববৈচিত্র্য সংরক্ষণে চুয়াডাঙ্গায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর এলাকায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সন্তোষপুর বাসস্ট্যান্ড থেকে একতারপুর গ্রামের রাস্তার মোড় পর্যন্ত এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যার প্রভাষক মো. আহসান হাবিব শিপলু। এ ছাড়া সংগঠনের সদস্য মসিউর, শাকিল, বায়জিদ, নীরব, ফারদিন, আলমাছ ও সাব্বির রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ইফতেকার রহমান বলেন, প্রয়োজনের তুলনায় দেশে বনভূমির পরিমাণ অনেক কমে গেছে। ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তিনি বলেন, 'পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।'
সংগঠনের সভাপতি মো. আহসান হাবিব শিপলু বলেন, 'পরিবেশ, প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, রাস্তার পাশ, বিল, বাওড় ও পতিত জমিতে নিয়মিত বৃক্ষরোপণ করে আসছি।'
তিনি আরও বলেন, 'যেসব এলাকায় গবাদিপশুর বিচরণ কম, সেসব স্থান চিহ্নিত করে বৃক্ষরোপণ করা হচ্ছে। শ্রাবণ মাস বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযোগী সময়। তাই সবাইকে নিজেদের বাড়ির আঙিনা, ছাদ কিংবা যেকোনো ফাঁকা জায়গায় গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি। কর্মসূচিতে সহযোগিতা করার জন্য সন্তোষপুর নবজাগরণ যুব সংঘের সদস্য নাইস মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই 'বৃক্ষরোপণ করি, জীববৈচিত্র্য সংরক্ষণ করি' স্লোগানের মাধ্যমে পরিবেশ রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Aminur / Aminur
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত