জীববৈচিত্র্য সংরক্ষণে চুয়াডাঙ্গায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর এলাকায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সন্তোষপুর বাসস্ট্যান্ড থেকে একতারপুর গ্রামের রাস্তার মোড় পর্যন্ত এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যার প্রভাষক মো. আহসান হাবিব শিপলু। এ ছাড়া সংগঠনের সদস্য মসিউর, শাকিল, বায়জিদ, নীরব, ফারদিন, আলমাছ ও সাব্বির রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ইফতেকার রহমান বলেন, প্রয়োজনের তুলনায় দেশে বনভূমির পরিমাণ অনেক কমে গেছে। ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তিনি বলেন, 'পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।'
সংগঠনের সভাপতি মো. আহসান হাবিব শিপলু বলেন, 'পরিবেশ, প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, রাস্তার পাশ, বিল, বাওড় ও পতিত জমিতে নিয়মিত বৃক্ষরোপণ করে আসছি।'
তিনি আরও বলেন, 'যেসব এলাকায় গবাদিপশুর বিচরণ কম, সেসব স্থান চিহ্নিত করে বৃক্ষরোপণ করা হচ্ছে। শ্রাবণ মাস বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযোগী সময়। তাই সবাইকে নিজেদের বাড়ির আঙিনা, ছাদ কিংবা যেকোনো ফাঁকা জায়গায় গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি।'
কর্মসূচিতে সহযোগিতা করার জন্য সন্তোষপুর নবজাগরণ যুব সংঘের সদস্য নাইস মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই 'বৃক্ষরোপণ করি, জীববৈচিত্র্য সংরক্ষণ করি' স্লোগানের মাধ্যমে পরিবেশ রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান