ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সাভারের ভাকুর্তায় জনচলাচলের রাস্তা লিজ নিয়ে বিক্রির অভিযোগ


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৮-৮-২০২৬ দুপুর ১২:১৪

সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দায় প্রায় আড়াইশো পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা অভিনব কৌশলে লিজ নিয়ে তা বিক্রি ও বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, ভাকুর্তার মোগড়াকান্দা মৌজার 'খ' তফসিলভুক্ত অর্পিত ২২ শতাংশ সরকারি জমির ওপর দিয়ে প্রায় ৬ ফুট প্রশস্ত একটি রাস্তা রয়েছে। জেলা প্রশাসকের মালিকানাধীন এ জমিটি এলাকার প্রায় ২৫০ পরিবারসহ অসংখ্য মানুষের চলাচলের একমাত্র পথ।
অভিযোগে আরো পাওয়া যায় মালিকানা খতিয়ান দিয়ে জাল জালিয়াতি করে লিজ এনেছে। 

অভিযোগে বলা হয়, একই এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী, পিতা- সাদম আলী এবং তার স্ত্রী তামান্না নাসরিন, ৩৭, সরকারকে ভুল তথ্য দিয়ে নিজেদের নামে জমিটি লিজ গ্রহণ করেন। লিজ পাওয়ার পর গত ২৮ জুলাই সকাল ১০টার দিকে তারা ওই রাস্তায় ইটের প্রাচীর নির্মাণ করে চলাচল বন্ধ করে দেন।

ভুক্তভোগী মোঃ মনির হোসেন, পিতা- মৃত আব্দুল হাকিম বলেন, "যুগের পর যুগ ধরে এই রাস্তা দিয়েই আমরা চলাচল করছি। তারা লিজ নিয়ে এখন রাস্তা বন্ধ করে দিয়েছে। বাধা দিতে গেলে আমাদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।"

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সরকারি নিয়ম অনুযায়ী লিজকৃত সম্পত্তি বিক্রি বা সাবলেট করার বিধান না থাকলেও তামান্না নাসরিন স্ট্যাম্পের মাধ্যমে ২২ শতাংশের মধ্যে ৩ শতাংশ জমি মৃত রমজান আলীর ছেলে আতাউর রহমানকে ভোগ-দখলের জন্য দিয়েছেন। একইভাবে আরও কয়েকজনের কাছে টাকার বিনিময়ে জমি হস্তান্তর করা হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেন।

অভিযোগের বিষয়ে মোহাম্মদ আলী বলেন, "এটি আমার স্ত্রী তামান্না নাসরিনের পৈতৃক সম্পত্তি। তারা জোরপূর্বক দখল করতে চাচ্ছে। আমরা রাস্তা বন্ধ করিনি, শুধু সীমানা প্রাচীর দিয়েছি।"

এ ঘটনায় মনির হোসেন সাভার মডেল থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভাকুর্তা ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, "উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।"

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, "সরকারি জমি লিজ নিয়ে বিক্রি বা সাবলেট করার কোনো সুযোগ নেই। শুধু ভোগ-দখলের অনুমতি আছে। অভিযোগের সত্যতা পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

এলাকাবাসী অবিলম্বে রাস্তা খুলে দেওয়া এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার