ধামরাইয়ে গ্রামবাসীর মাদকবিরোধী র্যালি
ঢাকার ধামরাইয়ে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী র্যালি করেছেন স্থানীয় গ্রামবাসী।
শুক্রবার জুমার নামাজের পর উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্টনগর জুলকারনাইন জামে মসজিদ কমিটির উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের কুফল তুলে ধরে বিভিন্ন মাদকবিরোধী স্লোগান দেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় বক্তব্য দেন জুলকারনাইন জামে মসজিদ ও আলোকিত ফোর্টনগর সমাজকল্যাণ সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, আলোকিত ফোর্টনগর সমাজকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, জুলকারনাইন জামে মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল হালিম এবং কুল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’