ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে এলাকাবাসীর মানববন্ধন


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৮-৮-২০২৬ দুপুর ১২:১৯

চট্টগ্রামের আনোয়ারায় ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেলের বিরুদ্ধে করা চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় বাসিন্দারা।শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেল এলাকায় মাদক ও অপরাধের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করে আসছেন। একটি কুচক্রী মহল তাঁর সামাজিক অবস্থান ক্ষুণ্ন করতে এবং তাঁকে হয়রানি করার উদ্দেশ্যে এই মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেছে। অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করা না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা নাসরিন সুলতানা। তিনি বলেন, 'ইলিয়াস কাঞ্চন রুবেল মেম্বার সবসময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় একটি মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা এই প্রহসনের মামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি করছি।' 

আরেক স্থানীয় বাসিন্দা রেহেনা আকতার বলেন, 'আমাদের এলাকায় যারা অপরাধ ও মাদকের সঙ্গে জড়িত, তাদের দমনে রুবেল মেম্বার সাহসী ভূমিকা পালন করেছেন। আজ তার মতো একজন জননেতার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলা দেওয়া হয়েছে। এলাকার মা-বোনেরা এই মিথ্যা মামলা কোনোভাবেই মেনে নেবে না।' 

স্থানীয় বাসিন্দা মো. আরমান বলেন, 'একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা মামলা দিয়ে এলাকার তরুণ ও জনপ্রিয় জনপ্রতিনিধির সম্মানহানি করার চক্রান্ত করছে। এই ষড়যন্ত্রের পেছনে যারা জড়িত, তাদের মুখোশ উন্মোচন করা হবে। অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।'

বৈরাগ ইউনিয়ন কৃষকদলের সভাপতি জসীম উদ্দীন বলেন, 'রুবেল মেম্বার এলাকার গরিব-দুঃখী মানুষের অধিকার আদায়ে সবসময় কাজ করে আসছেন। তাঁকে সমাজে হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে সাধারণ শ্রমিক সমাজ ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।' 

মানববন্ধনে বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, ইউনিয়ন বিএনপির নেতা আবদুল করিম, উপজেলা সেচ্ছসেবক দলের সিনিয়র সদস্য নজরুল ইসলাম লিটন, কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন কন্ট্রোক্টর, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন শাহ্, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. নূরু মিয়া, যুবদল নেতা মোহাম্মদ ইলিয়াছসহ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এর আগে, গত রোববার (২ আগস্ট) বৈরাগ ইউনিয়নের ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেল (৩৫) এবং তাঁর দুই সহযোগী সাজ্জাদ হাসান (২৭) ও ওমর কাদের সুজাতের (২৫) বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবি এবং দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা করেন একই এলাকার মো. ওমর। আদালত অভিযোগটি আমলে নিয়ে আনোয়ারা থানাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার