ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ত্যাগীদের মূল্যায়ন করছে বিএনপি- বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আব্দুল বারী ড্যানি


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৮-৮-২০২৬ দুপুর ১২:৩৯

বিগত ১৭ বছর যারা হাতে হাত রেখে জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে গনতন্ত্রের জন্য লড়াই করছে তাদের সঠিক মূল্যায়ন করছে বিএনপি। নিজ এলাকা নেত্রকোনা বারহাট্টা সফরে এসে এই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানি। সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বর্তমান বিএনপিতে কোন দূর্ণীতিবাজের স্থান নেই। আপনারা আমার কোন কর্মী ভুল করলেও তার বিরুদ্ধে লিখবেন। বিএনপি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে।

এটিএম আব্দুল বারী ড্যানি বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হওয়ার পর নিজ জন্মভূমি নেত্রকোনায় প্রথম সফর করেছেন। সফরে জনতার ড্যানি জনতার কাছে এই বার্তাই যেন দেখা গেছে দিনব্যাপী। শত শত নেতাকর্মী  গিয়ে দেখা করেন এই নেতার সাথে।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানি দুপুরে নিজ জেলা নেত্রকোনা এসে পৌঁছান। এরপরই অপেক্ষারত নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতের পর নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদে  জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদারের সহধর্মিণীর জানাজার নামাজে অংশগ্রহণ করেন। জানাজার নামাজ শেষে তিনি মদনপুর শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রহ.) মাজার শরীফ জিয়ারত করেন এবং নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মরহুম ওয়ারেস উদ্দিন ফারাসের কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

বিকালের দিকে তিনি নিজ জন্মস্থান বারহাট্টা উপজেলায় আসেন। বারহাট্টা ফয়ার সার্ভিস মোড়ে বারহাট্টা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও ওলামা দলের নেতাকর্মীরা তার সাথে সাক্ষাৎ করেন। পরবর্তীতে তিনি নিজ গ্রামে গিয়ে বাবা ও মায়েরর কবর জিয়ারত করেন।

মা-বাবার কবর জিয়ারতের পর তিনি বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ একজন দলীয় কর্মীদেরকে দেখতে যান। পাশাপাশি চরম অবহেলিত বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। উপজেলার ২ লক্ষ মানুষের একমাত্র চিকিৎসা ক্ষেত্র এই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জনিত নানা ত্রুটি সরেজমিনে পরিদর্শনের পর তাৎক্ষণিক আউটসোর্সিং এর একটা সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। দুই লাক্ষ গরীব অসহায় মানুষদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যাতে সব রকমের চিকিৎসা সেবা নিতে পারে সেই রকম পরিবেশ তৈরিতে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার