ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে আওয়ামীলীগ নেতাকর্মীদের গণ পদত্যাগের হিড়িক


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ৮-৮-২০২৬ দুপুর ৩:১৫

গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মধ্যে দলীয় পদ-পদবি থেকে গণহারে পদত্যাগের হিড়িক পড়েছে। গত কয়েক দিনে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের প্রায় ৩০০ হতে ৪০০ নেতাকর্মী সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
স্থানীয় রাজনৈতিক সূত্র ও পদত্যাগকারী নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে,২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মুকসুদপুরে দলটির নেতাকর্মীদের মধ্যে গ্রেপ্তার ও মামলার আতঙ্ক তৈরি হয়েছে। এরই মধ্যে বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন। কেউ কেউ জামিনে মুক্তি পেলেও এলাকায় অবস্থান না করে অন্যত্র রয়েছেন বলে জানা গেছে। পদধারী নেতাকর্মীদের অনেকে দীর্ঘদিন ধরে এলাকায় অনুপস্থিত থাকলেও সম্প্রতি তাদের মধ্যে দলীয় পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর প্রবণতা বেড়েছে। কেউ কেউ জামিনে মুক্তির পর দলীয় পদ থেকে পদত্যাগ করে এলাকায় অবস্থান করছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
পদত্যাগকারী কয়েকজন নেতাকর্মীর দাবি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে তারা গ্রেপ্তার ও হয়রানির আশঙ্কায় রয়েছেন। এ পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপনের কথা বিবেচনা করে তারা দলীয় পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। অনেকের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া ও আটকের চেষ্টা করা হচ্ছে বলেও তারা দাবি করেছেন। এছাড়া কোনো ব্যক্তির বিরুদ্ধে পূর্বে মামলা না থাকলেও গ্রেপ্তারের পর তাকে বিভিন্ন মামলায় আসামি করা হচ্ছে এমন অভিযোগও করেছেন কয়েকজন পদত্যাগকারী।
এদিকে, মুকসুদপুরে প্রায় প্রতিদিনই সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদত্যাগের খবর আসছে। সংবাদ সম্মেলনে কেউ দলীয় রাজনীতি থেকে সম্পূর্ণ ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছেন, আবার কেউ শুধু দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি নেওয়ার কথা জানাচ্ছেন। একাধিক নেতাকর্মীর ধারাবাহিক পদত্যাগকে কেন্দ্র করে মুকসুদপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা- সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একসঙ্গে বিপুলসংখ্যক নেতা কর্মীর দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘটনা স্থানীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। স্থানীয় নেতাকর্মীদের দাবি, বর্তমান পরিস্থিতিতে গ্রেপ্তার ও হয়রানির আশঙ্কা থেকেই মুকসুদপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পদত্যাগের প্রবণতা দিন দিন বাড়ছে। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত