ঢাকা শনিবার, ৮ আগস্ট, ২০২৬

বড়লেখায় মজুরী, নিরপেক্ষ নির্বাচন ও ইনক্রিমেন্ট প্রত্যাহারের দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৮-৮-২০২৬ দুপুর ৩:১৯

জাতীয় সংসদে উত্থাপিত চা শ্রমিকের দৈনিক মজুরী ৫০০ টাকা অবিলম্বে কার্যকর ও শ্রম অধিদপ্তরের অবৈধ হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ও ৫% ইনক্রিমেন্ট প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় নিউ সমনবাগ চা বাগানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চা শ্রমিকরা।

শনিবার (৮আগস্ট) সকালে নিউ সমনবাগ চা বাগানে প্রধান অফিস প্রাঙ্গণে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নিউ সমনবাগ চা বাগান ও মোকাম ডিভিশনের চা শ্রমিকদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক চা শ্রমিক ও ছাত্র যুবক  অংশ নেন। তারা বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেন।

উক্ত সমাবেশে নিউ সমনবাগ চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি নারায়ণ কালোয়ারের সভাপতিত্বে ও রাঙ্গাচরণ সাঁওতালের সঞ্চালনায় গণবিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

বক্তারা বলেন, দেশের চা শিল্প ও জাতীয় অর্থনীতিতে চা শ্রমিকদের অবদান অপরিসীম। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বর্তমান মজুরিতে পরিবার-পরিজন নিয়ে জীবনধারণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। জাতীয় সংসদে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের বিষয়টি আলোচনায় এলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। এবং তারা দ্রুত এ সিদ্ধান্ত কার্যকরের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বক্তারা আরও অভিযোগ করেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কার্যক্রম ও নির্বাচন প্রক্রিয়ায় শ্রম অধিদপ্তরের অযৌক্তিক হস্তক্ষেপ শ্রমিকদের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ন করছে। তারা হস্তক্ষেপমুক্ত পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ইউনিয়ন নির্বাচন আয়োজনের দাবি জানান, যাতে শ্রমিকরা স্বাধীনভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেও তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। তাদের এক দফা দাবি- দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়ন। একই সঙ্গে সাংগঠনিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। 

গণবিক্ষোভে 'দুনিয়ার মজদুর এক হও, এক হও’ এবং ‘বাংলাদেশের চা শ্রমিক ঐক্যবদ্ধ হও’সহ বিভিন্ন স্লোগানে বাগান এলাকা মুখরিত হয়ে ওঠে। সমাবেশ থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত দৈনিক ৫০০ টাকা মজুরি কার্যকর এবং চা শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুজিত কানু, সাবেক ইউপি সদস্য  মতিলাল ঘাটুয়ার, সাবেক ইউপি সদস্য বুটন রিকমুন, সমনবাগ চা বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক রাঙ্গাচরণ সাঁওতাল, সহ-সাধারন সম্পাদক স্বপন চাষা, মোকাম ডিভিশনের পঞ্চায়েত কমিটির সভাপতি ফজল তাঁতি, সাধারণ সম্পাদক চৈতন সাহা, ও পঞ্চায়েত কমিটির সকল নেতৃবৃন্দ। 
চা বাগানের নারী চা শ্রমিক নেতৃত্ব দেন মনিমিতা বাকতি, সিলা রিকমুন, ও মোকাম ডিভিশনের নারী নেতৃ জানকি গড়াইত, ছাত্র যুবক ও সর্বস্তরের চা শ্রমিক  বৃন্দ।

এমএসএম / এমএসএম

হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী

নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ড প্রায় ৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই

অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বিটেশ্বর বাজারের গর্তে দুর্ভোগ, প্রবাস থেকে উদ্যোগ নিয়ে নিজ অর্থায়নে সাময়িক সংস্কার করলেন বাবুল খন্দকার

গুরুদাসপুরে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৭

মসজিদ-কবরস্থানের প্রাচীর নির্মাণে অপপ্রচার করে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

কালিয়ায় ৬০ লাখ টাকা প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

দাউদকান্দিতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: চিলমারীতে পানিসম্পদ মন্ত্রী

শ্রমিকদের আগাম নির্বাচন দাবি, অযৌক্তিক বললেন নেতৃবৃন্দ

শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার

বঙ্গোপসাগরে জাদুকরী এক জালে ধরা পরল ৪৬ মণ রূপালী ইলিশ! যার বাজার মূল্য ৪৮.৫০ লক্ষ টাকা