ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

উৎসবমুখর পরিবেশে কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ৮-৮-২০২৬ দুপুর ৩:৩৮
 রংপুরের কাউনিয়া রেলবাজার ব্যাটারি চালিত পরিবহন সমিতির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে।
 
শনিবার (৮ আগস্ট) রেলবাজারে সমিতির অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মো. ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন এবং কোষাধ্যক্ষ পদে সন্তোষ কুমার অনিল নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে মো. ফিরোজ হোসেন তালা প্রতীকে, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম উড়োজাহাজ প্রতীকে এবং সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন মই প্রতীকে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সন্তোষ কুমার অনিল। সড়ক সম্পাদক পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় সমঝোতার ভিত্তিতে এক বছর করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত হয়েছে।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটার ও সমিতির সদস্যদের উপস্থিতিতে রেলবাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার শাজাহান মিয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইন্তাজ আলী, আকরাম হোসেন অরেঞ্জ ও ইউপি সদস্য মহির উদ্দিন।
 
নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও কাউনিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাবেক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ আলম, শ্রমিক দলের নেতা আব্দুল হামিদ, রংপুর জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
নির্বাচন শেষে বক্তারা বলেন, সমিতির সদস্য ও ভোটারদের দায়িত্বশীল অংশগ্রহণ এবং সবার সহযোগিতায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং পরিবহন শ্রমিক ও সদস্যদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে