বঙ্গোপসাগরে জাদুকরী এক জালে ধরা পরল ৪৬ মণ রূপালী ইলিশ! যার বাজার মূল্য ৪৮.৫০ লক্ষ টাকা
দীর্ঘদিনের লোকসান ও হতাশা কাটিয়ে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জাদুকরী জালে ধরা পড়েছে রেকর্ড পরিমাণ ইলিশ। একটিমাত্র ট্রলারে একবার জাল ফেলেই মিলল প্রায় ২ হাজার ২০০ পিস, অর্থাৎ ৪৬ মণ ইলিশ। পরে মহিপুর মৎস্য বন্দরে নিলামে তুললে পুরো চালানটি বিক্রি হয় ৪৮ লাখ ৫০ হাজার টাকায়।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ইলিশবোঝাই এফবি জুনাইদ নামের ট্রলারটি মহিপুর মৎস্য বন্দরে পৌঁছায়। স্থানীয় মনোয়ারা ফিশ আড়তে নিলামের মাধ্যমে মাছগুলো বিক্রি করা হয়।
যেভাবে মিলল বড় এই চালান ট্রলারের মাঝি আলমগীর জানান, বৃহস্পতিবার (৬ আগস্ট) পায়রা সমুদ্রবন্দরের শেষ বয়া সংলগ্ন গভীর সাগরে তারা মাছ ধরছিলেন। তার নেতৃত্বে সাগরে জাল ফেলা মাত্রই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। পরে মাছগুলো বরফ দিয়ে সুরক্ষিত করে দ্রুত মহিপুর বন্দরে নিয়ে আসেন তারা। প্রায় পাঁচ বছর পর একসঙ্গে এত বড় ইলিশের চালান পাওয়ায় ট্রলারের সব জেলের মুখে এখন হাসির ঝিলিক।
বিক্রির হিসাব-নিকাশ আড়ত সূত্রে জানা গেছে, ৪৬ মণ ইলিশের দুই ধরণে চমৎকার দাম উঠেছে: বড় সাইজ (১ কেজি বা তার বেশি): ২৪ মণ ইলিশ প্রতি মণ ১ লাখ ১৫ হাজার টাকা দরে মোট ২৭ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়। মাঝারি সাইজ (৮০০ থেকে ৯০০ গ্রাম): ২২ মণ ইলিশ প্রতি মণ ৯৯৫ হাজার টাকা দরে মোট ২০ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি হয়। সব মিলিয়ে মাত্র এক জালের মাছে আয় হলো ৪৮ লাখ ৫০ হাজার টাকা। মৎস্য বিশেষজ্ঞদের মতামত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের চেয়ারম্যান ড. রাজিব সরকার বলেন, "সাম্প্রতিক সময়ে ট্রলারে ইলিশের আকাল থাকলেও এই ঘটনা জেলেদের জন্য নিঃসন্দেহে আশাব্যঞ্জক। তবে একটিমাত্র বড় আহরণকে পুরো সাগরে ইলিশের প্রাচুর্যের চূড়ান্ত প্রমাণ বলা যাবে না। সঠিক চিত্র পেতে বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ ও ধারাবাহিক পর্যবেক্ষণ প্রয়োজন।"
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সাগরে কিছুদিন সংকট থাকলেও এখন জালে ইলিশ ধরা পড়তে শুরু করেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামীতে আরও বেশি ইলিশ পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
একক এই বড় চালানের খবরে উপকূলীয় জেলেদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দীর্ঘদিনের দেনা ও লোকসান কাটিয়ে সাগরে সোনালী দিনের প্রত্যাশায় এখন বুক বাঁধছেন তারা।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
Link Copied