ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শ্রমিকদের আগাম নির্বাচন দাবি, অযৌক্তিক বললেন নেতৃবৃন্দ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৮-৮-২০২৬ দুপুর ৪:১০

মেয়াদ শেষ হওয়ার আগে-ই রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (রেজি নং-রাজ-১৬০৭) বর্তমান কমিটি অবৈধ দাবি করে  নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংগঠনটির একাংশের শ্রমিকরা মানববন্ধন করেছে।

বুধবার বেলা ১১টায় নগরীর রেলগেট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সামনে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন ইউনিয়নের শতাধিক সাধারণ শ্রমিক।

বর্তমান কমিটির বৈধতা নেই দাবি করে মানববন্ধনে নেতৃত্ব দানকারী  শ্রমিক সাজ্জাদ হোসেন বলেন, বিগত সরকারের পতনের পর কিছু ‘শ্রমিক নামধারী’ ব্যক্তি বেআইনিভাবে ইউনিয়নের কার্যালয় দখল করে কার্যক্রম পরিচালনা করছে। তারা জানান, ২০১৭ সালের পর থেকে সংগঠনে কোনো সাধারণ সভা কিংবা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বর্তমান দখলের প্রায় দুই বছর পার হতে চললেও সভা বা নির্বাচনের কোনো তোড়জোড় নেই। তারা বলেন, সাধারণ সভা ও নির্বাচন না হওয়ায় ইউনিয়নের কল্যাণমূলক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে শ্রমিকরা তাদের প্রাপ্য সুবিধা—যেমন মেয়ের বিবাহ ভাতা, ছেলের শিক্ষা ভাতা এবং সদস্যদের মৃত্যুকালীন অনুদান থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে সাধারণ সভা আহ্বান ও নির্বাচনের রূপরেখা না দিলে কঠোর আন্দোলনের অংশ হিসেবে রাজপথে পরিবহন কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

তারা বলেন "সাধারণ সভা ও নির্বাচন বন্ধ থাকায় শ্রমিকদের কল্যাণমূলক তহবিল থেকে সহায়তা বন্ধ রয়েছে। এতে আমরা চরম অর্থনৈতিক লোকসানে পড়েছি এবং সংগঠনের ভিত্তি ভেঙে পড়ছে।"

এদিকে বর্তমান কমিটি নগরীর নওদাপাড়ার কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি অবগতির জন্য দুপর সাড়ে ১২ টায় সংগঠনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আযোজন করেন।

সাংবাদিক সম্মেলনে তারা নিজেদের নির্বাচিত বৈধ কমিটি দাবি করে বলেন, শ্রমিকদের উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। 

এ বিষয়ে জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুল হক মনা সাংবাদিকদের জানান, যে শ্রমিকরা আজ মানববন্ধনে অংশ নিয়েছেন, তারা বর্তমান কমিটির অনুমোদনের সময় স্বাক্ষরকারী ছিলেন। হুট করে তাদের এই আন্দোলনের কারণ বোধগম্য নয়। তিনি দাবি করেন,
"আমরা বিভাগীয় শ্রম অধিদপ্তর কর্তৃক স্বীকৃত এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের স্বাক্ষরসহ গত ২৫ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখে ঘোষিত নির্বাচনী ফলাফল পরবর্তী ২৭ মার্চ শ্রম দপ্তরে দাখিল করা হয়েছে।" শ্রম দপ্তরে অনুমোদিত ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি
বিভাগীয় শ্রম দপ্তরের স্মারক অনুযায়ী রাজ-১৬০৭ নিবন্ধিত। এসময় সভাপতি মাইনুল হক মনা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক নোশিব শাহ, সহ-সাধারণ সম্পাদক শামীম মন্ডল, অর্থ সম্পাদক গুলজার হোসেন সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার