ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: চিলমারীতে পানিসম্পদ মন্ত্রী


আলমগীর হোসাইন, চিলমারী photo আলমগীর হোসাইন, চিলমারী
প্রকাশিত: ৮-৮-২০২৬ দুপুর ৪:১১

নদীভাঙন রোধে স্বজনপ্রীতি ও দুর্নীতির কোনো সুযোগ নেই উল্লেখ করে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘আমাদের প্রধান লক্ষ্য দেশের কোনো ঘরবাড়ি বা প্রতিষ্ঠান  যেন নদীগর্ভে বিলীন না হয়। আমরা দুর্নীতিকে প্রথমে সহনীয় পর্যায় এবং পরবর্তীতে শূন্য (জিরো) পর্যায়ে নিয়ে আসব। পাউবোর বস্তা বা বাঁধের কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না।’
শনিবার (৮ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধের কাঁচকোল সড়কটারী এলাকা পরিদর্শনকালে স্থানীয়দের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,‘বন্যার পূর্বেই আমরা জরুরি প্রতিরক্ষামূলক কাজ শুরু করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশ-ক্ষতিগ্রস্থ এলাকায় সরাসরি গিয়ে টেকসই ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে। উত্তর অঞ্চলের মানুষ হিসেবে এ অঞ্চলের প্রতি আমার আলাদা দায়িত্ববোধ রয়েছে।’
ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে প্রায় ১,৭০০ কোটি টাকার স্থায়ী প্রকল্পের কথা উল্লেখ করে তিনি জানান, ‘এখানে ব্রহ্মপুত্রের ওপর প্রায় ৯০০ কোটি ও ৮০০ কোটি টাকার দুটি বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। আপাতত পরিস্থিতি সামাল দিতে জিও ব্যাগ ফেলা হলেও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে, যাতে নদীভাঙন একদম বন্ধ হয়।’
পানি উন্নয়ন বোর্ডের কাজের মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘১০০টি বস্তা ফেলে ২০০টার বিল করার কিংবা নির্ধারিত ১৭৫ কেজির স্থলে ১৬০ কেজি ওজন দেওয়ার সুযোগ আর নেই। সরকার মানে জনগণ, তাই এই কাজের প্রতিটি টাকার হিসাব বুঝে নেওয়া আপনার নৈতিক দায়িত্ব। শুধু প্রকৌশলী বা ঠিকাদারের ওপর ভরসা না রেখে কাজের তদারকিতে আপনাদেরও নজর রাখতে হবে।’
পরে প্রতিমন্ত্রী নৌপথে চিলমারীর কাঁচকোল বাঁধ, উলিপুর উপজেলার নামাজের চর, রৌমারী উপজেলার সুখেরবাতী ও রাজিবপুর উপজেলার কোদালকাটি নদীভাঙন এলাকা দিনব্যাপী পরিদর্শনে রওনা করেন। 
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ ও মহিলা দলের মমতাজ বেগম লিপি সহ স্থানীয় নেতাকর্মী।

এমএসএম / এমএসএম

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২