দাউদকান্দিতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের চেকপোস্টে একটি প্রাইভেটকার থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়িটির চালক পালিয়ে যায়। একই অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য এবং দুটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
পুলিশের দেওয়া প্রেস রিলিজ অনুযায়ী, শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি মডেল থানার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার আনুমানিক ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। তবে গাড়ির চালক পালিয়ে যায়।
পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনা ও নেতৃত্বে এসআই মোহাম্মদ রেজাউল সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় বিশেষ ডিউটি পালনকালে এ অভিযান পরিচালনা করেন।
এদিকে, পৃথক অভিযানে শনিবার (৮ আগস্ট) রাত ২টা ৩০ মিনিটের দিকে দাউদকান্দি পৌরসভার উত্তর সতানন্দী এলাকা থেকে আবুল কালাম তানভীর ওরফে তাবরীজ (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে উল্লেখ করেছে। তিনি দাউদকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।
অন্যদিকে, রাত ৩টার দিকে সবজিকান্দি এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. সেলিম মিয়া (৫৪) এবং রাত ১২টা ৪০ মিনিটে পিপিয়াকান্দি এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামি ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দ করা প্রাইভেটকারের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ