বিটেশ্বর বাজারের গর্তে দুর্ভোগ, প্রবাস থেকে উদ্যোগ নিয়ে নিজ অর্থায়নে সাময়িক সংস্কার করলেন বাবুল খন্দকার
টানা অতি বৃষ্টিতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর বাজারের প্রধান সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় কয়েকদিন ধরে চরম দুর্ভোগে পড়েছিলেন ক্রেতা-বিক্রেতা, পথচারী, সিএনজি অটোরিকশা চালক ও সাধারণ মানুষ। সড়কের বেহাল অবস্থার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়।
এ অবস্থায় গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সড়কের দুরবস্থার ছবি ও মানুষের দুর্ভোগ তুলে ধরে একটি পোস্ট করেন। বিষয়টি বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবুল খন্দকারের নজরে এলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।
বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করলেও সেখান থেকেই প্রয়োজনীয় সমন্বয় করে নিজ অর্থায়নে বালু ও ইটের সুরকি ফেলে মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশে সাময়িক সংস্কারের ব্যবস্থা করেন। এতে বাজারে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হয়েছে। স্থানীয়রা এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।
স্থানীয়ভাবে এ সাময়িক সংস্কারকাজে সার্বিক সহযোগিতা করেন গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল চৌধুরী, বিটেশ্বর বাজার কমিটির সভাপতি হাশেম বেপারী এবং সহ-সভাপতি নবীর হোসেন বেপারী। তাদের সমন্বিত উদ্যোগে দ্রুত বালু ও ইটের সুরকি ফেলে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ চলাচল উপযোগী করা হয়। এতে বাজারে আগত ক্রেতা-বিক্রেতা, পথচারী ও বিভিন্ন যানবাহনের চলাচল স্বাভাবিক হয়ে আসে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, বৃষ্টির কারণে সড়কের গর্তগুলো বড় আকার ধারণ করেছিল। প্রতিদিন সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে চরম সমস্যা হচ্ছিল। সাময়িক সংস্কারের ফলে এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। তারা দ্রুত উদ্যোগ নেওয়ায় বাবুল খন্দকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে বাবুল খন্দকার বলেন, মানুষের কষ্টের কথা জানতে পেরে বিদেশে অবস্থান করেও দ্রুত সাময়িক সমাধানের ব্যবস্থা করেছি। তবে এটি স্থায়ী সমাধান নয়। দ্রুত সরকারি বরাদ্দের মাধ্যমে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার প্রয়োজন।
তিনি কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের দৃষ্টি আকর্ষণ করে নতুন অর্থবছরের বরাদ্দ থেকে বিটেশ্বর বাজারের সড়কটি স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে বিটেশ্বর বাজারের গুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘমেয়াদে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ