ঢাকা শনিবার, ৮ আগস্ট, ২০২৬

হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৮-৮-২০২৬ বিকাল ৫:১৩

 বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিকট আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী জানিয়েছেন। স্থানীয় সাংসদ ও ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিনের মাধ্যমে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা, আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সৈয়দ মোস্তফা আলম মাসুম। ৭ দফা কর্মসূচিগুলো যথাক্রমে ঃ (১) স্বাস্থ্যখাতঃ ভৌগলিক অবস্থান এবং একাদিক প্রবেশপথ বিবেচনায় হাটহাজারী উপজেলায় ফটিকা ও মিঠাই ছড়া মৌজায় “চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল” স্থাপন জরুরী ভিত্তিতে নির্মাণ কাজ শুরু, হাটাহাজারীর সকল ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সকে সম্প্রসারণ, নার্সিং কলেজ স্থাপন এবং একটি ডায়বেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করণ। (২) যোগাযোগ খাতঃ হাটহাজারীর মূল সড়কের যানযট নিরশনের লক্ষ্যে ওভারপাস সহ ৬ লাইন বিশিষ্ট আধুনিক মহা সড়ক নির্মাণ, সড়ক দূর্ঘটনা মোকাবেলায় হাটহাজারীর বড় মাদ্রাসা হইতে নাজিরহাট হালদা ব্রিজ পর্যন্ত ৪ লেইনসহ সিংঙ্গেল ডিভাইডার নির্মাণ এবং হাটহাজারীর মূল সড়কের সাথে সংযুক্ত উপ-সড়ক গুলোর প্রয়োজনীয় উন্নয়ন। (৩) শিক্ষাখাতঃ হাটহাজারীর কৃষি ইনিষ্টিটিউকে কৃষি বিশ্ববিদ্যালয়ের রুপান্তর, চট্ট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিটি বিষয়ে আসন সংখ্যা বৃদ্ধি, হাটহাজারীর প্রাচীন উচ্চ বিদ্যালয় গুলোকে জাতীয়করণ, মির্জাপুর ইউনিয়নে একটি পূর্ণাঙ্গ কলেজ প্রতিষ্ঠা, হাটহাজারী আসনে ২নং জালালাবাদ ওয়ার্ডে বিসি আইসিএ প্রতিষ্ঠানকে “জালালাবাদ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। মির্জাপুর বাকেরিয়া মহিলা মাদ্রাসাকে সরকারি এমপিও ভুক্তকরণ (৪) বন্যা ও দূযোর্গ মোকাবেলাঃ হাটহাজারী ১নং ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাগিনী হইতে বুড়িশ্বর ইউনিয়ন পর্যন্ত হালদা নদীর পশ্চিম পাড় সুরক্ষার জন্য বাধঁ/ব্লক নির্মাণ করে নিরাপত্তার ব্যবস্থা এবং হাটহাজারীর নিচু এলাকার ইউনিয়ন গুলোতে সাইক্লোন কেন্দ্র নির্মাণ। (৫) ক্রীড়াখাতঃ হাটহাজারীতে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, নাজিরহাট কলেজ মাঠ, কাটিরহাট বিদ্যালয় মাঠ, মির্জাপুর বিদ্যালয় মাঠ, হাটহাজারী কলেজ মাঠ, ফতেয়াবাদ স্কুল মাঠ, কুয়াইশ কলেজ মাঠকে খেলার মান উপযোগী করে পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ মিনি স্টেডিয়াম নির্মাণ এবং এলাকা ভিত্তিক সামাজিক ক্রীড়া প্রতিষ্ঠান গুলোকে খেলার মান উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।  (৬) প্রশাসন ঢেলে সাজানোঃ হাটহাজারী মডেল থানার আওতাধীন ৪টি পুলিশ ষ্টেশন/পুলিশ বিট স্থাপনঃ (ক) নূর আলী মিয়ার হাট (খ) সরকারহাট (গ) বড়দিঘীর পাড় এবং (ঘ) নজুমিয়ার হাট। (৭) সামাজিক ক্ষেত্রেঃ সকল ধর্মের, বর্ণের, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সহ- অবস্থান সৌহর্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা, প্রতিটি মানুষের জীবনে নিরাপত্তা নিশ্চিত করণ, হাটহাজারীর প্রেস ক্লাবের আধুনিকায়ন, হাটহাজারীর স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে পৃষ্ঠপোষকতা প্রদান। সংগঠনের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম আশা করেন এই প্রকল্প শুধু হাটহাজারী নয়, পুরো উত্তর চট্টগ্রামের সাথে দুই পার্বত্য জেলায় ও দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে। এই অঞ্চলের তৃনমূল প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রত্যাশা ও প্রয়োজনীয় উন্নয়ন কর্মকান্ড বাস্তাবায়নে ৭ দফা কর্মসূচী অতীবগুরুত্বপূর্ণ। 

Aminur / Aminur

মুঠো ভালোবাসা শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা

মাছ ধরতে গিয়ে নোনাখালে ডুবে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামে রূপালী লইফ ইনসিওরেন্স এর সার্ভিসিং সেল উদ্বোধন

হাটহাজারীতে প্রবীণ শিক্ষক রতন চন্দ্র ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠান ও অনাথ সেবা

হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী

নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ড প্রায় ৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই

অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বিটেশ্বর বাজারের গর্তে দুর্ভোগ, প্রবাস থেকে উদ্যোগ নিয়ে নিজ অর্থায়নে সাময়িক সংস্কার করলেন বাবুল খন্দকার

গুরুদাসপুরে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৭

মসজিদ-কবরস্থানের প্রাচীর নির্মাণে অপপ্রচার করে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

কালিয়ায় ৬০ লাখ টাকা প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

দাউদকান্দিতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩