ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে প্রবীণ শিক্ষক রতন চন্দ্র ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠান ও অনাথ সেবা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৮-৮-২০২৬ বিকাল ৫:৩০
চট্টগ্রামের হাটহাজারীতে প্রবীণ শিক্ষক, গণফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি শ্রী রতন চন্দ্র ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, পারলৌকিক শান্তি কামনা ও অনাথ সেবা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) নেহালপুর, নন্দীরহাট, হাটহাজারীর শ্রী শ্রী বাসুদেব যোগাশ্রম ও শ্রী শ্রী বাসুদেব অনাথ আশ্রমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রয়াত শ্রী রতন চন্দ্র ব্যানার্জীর বিদেহী আত্মার পারলৌকিক শান্তি কামনা করে যাবতীয় ধর্মীয় কৃত্যাদি সম্পাদন করেন শ্রী শ্রী বাসুদেব অনাথ আশ্রমের অধ্যক্ষ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী।
এ সময় উপস্থিত ছিলেন প্রয়াতের ভাগিনা খোকন চক্রবর্তী ও কার্তিক চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন গণফোরাম চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর গণফোরামের সভাপতি রণজিত শিকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগরের সদস্য ডা. আলাউদ্দীন ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কক্সবাজার জেলা নেতা কবি ফারুক, চট্টগ্রাম মহানগর কমিটির প্রচার সম্পাদক সোহেল আহাম্মদ, মহানগর কমিটির সহ-সভাপতি উজ্জল ভৌমিক, মহানগরের দপ্তর সম্পাদক অনন্ত শর্মা, চট্টগ্রাম উত্তর জেলা গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি নিবেদন চন্দ্র দাস এবং উত্তর জেলা গণফোরামের যুগ্ম সম্পাদক শংকর দত্ত।
অনুষ্ঠানে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও অনাথ আশ্রমের শিশুদের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বক্তারা প্রয়াত রতন চন্দ্র ব্যানার্জীর শিক্ষকতা, সামাজিক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক ভূমিকার স্মৃতিচারণ করেন।
তারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 
 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার