শিবচরে আধুনিক মানের হাসপাতাল উদ্বোধন
চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষে মাদারীপুরের শিবচরে আধুনিক মানের গণ-উন্নয়ন সববায় হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে শিবচর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশে থানা রোড়ে অবস্থিত এই আধুনিক মানের হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের চীপ হুইপ নুর-ই আলম চৌধুরী (লিটন)এমপি।
উদ্বোধন শেষে তিনি হসপিটালের বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন করেন। আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত ও ডিজটাল ল্যাবরেটরী, এক্স-রে আলট্রাসনোগ্রাম, আধুনিক মানের অপারেশন থিয়েটার, মা ও নবজাতক পরিচর্য়ার মানসম্মত ইউনিট গুলো পরিদর্শন শেষে চীফ হুইপ বলেন, শিবচরের মানুষের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্তের সূচনা হলো। হসাপিটালটিতে সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থা সহ ২টি লিফট, ২৪ ঘন্টা ফার্মেসী ও নিজস্ব এ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে। এ কার্যক্রম চলমান থাকলে আগামীতে হয়তো শিবচর, তথা অত্র জনপদের মানুষদের উন্নত সেবা গ্রহণের জন্য ঢাকা যেতে হবে না। এ-প্রসঙ্গে হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, শিবচরের সর্বস্তরের মানুষকে উন্নত চিকিৎসাসেবা প্রদানের লক্ষে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ । সবার সার্বিক সহযোগিতা থাকলে আমাদের কার্যক্রম আগামীদিনে আরো উন্নত সেবা প্রদান করতে সক্ষম হবো। তিনি বলেন এই হসপিটালটি ২০ শয্যা বিশিষ্ট। এর মধ্যে ২ টি ভিআইপি কেবিন, ৪ টি সাধারণ কেবিন ও মহিলা ওর্য়াডে ৮ টি ও পুরুষ ওর্য়াডে ৬টি উন্নত মানের শয্যা রয়েছে। দুঃস্থ ও অসহায় গরীব রুগীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ লতিফ মোল্ল্যা, শিবচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান এবং গণ-উন্নয়ন সববায় হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল হাশেম মিয়া সহ আরো অনেকে।
এমএসএম / এমএসএম
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় বন্ধ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৪টি ইউনিট
মুকসুদপুর মাতৃস্নহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধী হুইল চেয়ার বিতরণ
খালিয়াজুরীতে অভাবের তাড়নায় আত্মহত্যা করেছে এক নারী
সদরপুরে ফসলি জমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা
দেড় মাসের সন্তানসহ সেই যুব মহিলালীগ নেত্রী কারাগার থেকে মুক্তি
লোহাগড়ায় বিবাদের অবসান: ৫ ঘণ্টার সংলাপে খুলে গেল মালোপাড়ার পথ
চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় থানায় মামলা
পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
গোপালগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান: তিনটি ভাটা বন্ধ, জরিমানা ৯ লাখ
পদ্মায় টহলরত পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ
বাস চলাচল নিয়ে দ্বন্দ্বে অচল রাজশাহী রুট, দুর্ভোগে যাত্রীরা
নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন- সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা
বাঁশখালীতে গভীর রাতে প্রশাসনের অভিযান, বালুভর্তি ১ মিনি (ড্যাম্পার) জব্দ
Link Copied