ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মুঠো ভালোবাসা শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৮-৮-২০২৬ বিকাল ৫:৪৬

গতকাল অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ এবং জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন। স্বাগত বক্তব্য দেন বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম রহমান চৌধুরী।

আয়োজনের অংশ হিসেবে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি চাল, ডাল, তেল, আলুসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ট্রেজারার প্রিন্সিপাল সানা উল্লাহ, বিশিষ্ট সংগঠক ও মানবিক ব্যক্তিত্ব এম এ সবুর, সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডাঃ আর কে রুবেল, জালালাবাদ চক্ষু হাসপাতালের চেয়ারম্যান নুরুল ইসলাম ভূঁইয়া, নান্দনিক চট্টলার উপদেষ্টা মুরাদ চৌধুরী, আশার আলো মানবিক ফাউন্ডেশনের সভাপতি আব্দুল নুর এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সালমান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ও মাইন উদ্দিন, সাংগঠনকি সম্পাগক মো. নুর, সাংবাদিক রতন বড়ুয়া, মানবিক ব্যক্তিত্ব বায়েজিদ ফরায়েজী, মনির আহম্মদ ফাউন্ডেশনের চেয়ারম্যান একিউএম মুসলেহ উদ্দিন, এস আর সলুশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিকদার, আশার আলো মানবিক ফাউন্ডেশনের অনুষ্ঠান উদযাপন কমিটির মহাসচিব সোমা মুৎসুদ্দি, নান্দনিক চট্টলার কো-অর্ডিনেটর সাবরিনা আফরোজা, নান্দনিক চট্টলার  সেক্রেটারি ঝিমি চাকমা ঝুম, সমন্বয়ক তানজিন নিপা , কণিকা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা বলেন, সমাজের অবহেলিত ও অসহায় প্রবীণদের পাশে দাঁড়ানো এবং তাঁদের জীবনে কিছুটা আনন্দ ও স্বস্তি ফিরিয়ে আনাই ছিল ‘এক মুঠো ভালোবাসা’ আয়োজনের মূল লক্ষ্য। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত