ঢাকা শনিবার, ৮ আগস্ট, ২০২৬

শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫


 আসাদুজ্জামান লিটন, শ্যামনগর  photo আসাদুজ্জামান লিটন, শ্যামনগর
প্রকাশিত: ৮-৮-২০২৬ রাত ৮:৩৩

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের  দীর্ঘদিনের বিরোধপূর্ণ জায়গায় নতুন ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (৮আগষ্ট) সকাল আনুমানিক  ৮টার সময় উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ঈশ্বরীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ঈশ্বরীপুর গ্রামের আবু বক্কার গাইনের পুত্র সোহাগ(২৫), অহেদুজ্জামান ফারুকের পুত্র মুহিম(১৮), মৃত জামির গাজীর স্ত্রী সুফিয়া (৬০), জামাল সরদারের পুত্র মুশফিক(১৯) ও স্ত্রী মর্জিনা খাতুন(৩৭)।
এ বিষয়ে স্থানীয় ভাবে জানা যায় গোলাম বারী এবং খোকন সরদারদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের যার সূত্র ধরে শনিবার সকাল আটটায় খোকন সরদার এর পক্ষের লোকজন ঘর বাঁধতে গেলে গোলাম বারী সরদারের ছেলে বাধা দিলে সেখানে মারামারি শুরু হয়, এতে উভয় পক্ষের অন্তত ৫জন আহত হলে তাদের শ্যামনগর হাসপাতালে নেয়া হয়। লাকী অভিযোগ করে বলেন, খোকন সরদারদের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে তাদের বিরুদ্ধে আমার পিতা গোলাম বারী(৬৬) বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে (সাতক্ষীরা) ফৌজধারী কার্যবিধি ১৪৫ ধারায় একটি মামলা করি যার নম্বর - পি- ৯৩৬/২০২৬(শ্যামঃ) যার প্রেক্ষিতে শ্যামনগর থানা পুলিশ শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে একটি নোটিশ জারি করে। আদালতের সে নির্দেশ অমান্য করে আজ সকাল আনুমানিক ৮টার সময় খোকন সরদারে নেতৃত্বে আহম্মাদ সরদার, আলাউদ্দিন, জামাল সরদার, রফু সহ ১৫/২০ জনের একটি লাঠিয়াল বাহিনী আমার বসতবাড়ীর উত্তর পাশের সিমানায় রাস্তার পাশের জায়গায় নতুন একটি ঘর বাধার কাজ শুরু করলে আমরা বাধা দিতে গেলে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায় এতে সোহাগ(২৫) ও মুহিম(১৮) গুরুতর আহত হলে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। আহম্মাদ সরদারের পুত্র সুজন বলেন, আমাদের জায়গায় ঘর বাধার সময় গোলাম বারীর পুত্র লাকী এসে বাধা দেয় এর পর ফারুকের পুত্র মুহিম, আবুবক্কর গাইনের পুত্র সোহাগ সহ ৬/৭ জন এসে অতর্কিত হামলা করে এতে আমার ফুফু সুফিয়া(৬০), মুশফিক(১৯) ও মর্জিনা(৩৭) গুরুতর আহত হলে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। তাদের মধ্যে আমার ফুফু  সুফিয়া ও চাচতো ভাই মুশফিকের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতাল কতৃপক্ষ তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। শ্যামনগর থানা অফিসার ইনচার্জ শাফিউল পাটোয়ারী বলেন, মারামারির ঘটনার বিষয়ে কোন অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Aminur / Aminur

কুমিল্লার দাউদকান্দিতে মোহনা টিভির অফিসে লুট: সিসিটিভি ফুটেজে শনাক্ত, গ্রেফতার ২

বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা

শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত-২

মুঠো ভালোবাসা শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা

মাছ ধরতে গিয়ে নোনাখালে ডুবে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামে রূপালী লইফ ইনসিওরেন্স এর সার্ভিসিং সেল উদ্বোধন

হাটহাজারীতে প্রবীণ শিক্ষক রতন চন্দ্র ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠান ও অনাথ সেবা

হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী

নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ড প্রায় ৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই

অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বিটেশ্বর বাজারের গর্তে দুর্ভোগ, প্রবাস থেকে উদ্যোগ নিয়ে নিজ অর্থায়নে সাময়িক সংস্কার করলেন বাবুল খন্দকার