আর কোন প্রতিষ্ঠান বাজার-ঘাট নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না-পানি সম্পদ প্রতিমন্ত্রী
অদ্য ৮ আগস্ট শনিবার বিকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপি সরকার নির্বাচনী ইসতেহার বাস্তবায়নে বদ্ধ পরিকর। ইতোমধ্যে ফ্যামিলী কার্ড, কৃষক কার্ড, ইমাম-মোয়াজ্জিন প্ররহিতদের বেতন ভাতা চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমি গাইবান্ধার সুন্দরগঞ্জ ও ফুলছড়ির উপজেলার বিভিন্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। নদী ভাঙনে আর কোন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, বাজার, মাঠঘাট ও মানুষের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না। জিও ব্যাগ ফেলে কোন কাজ হচ্ছে না, তাই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে স্থায়ী সমাধান করা হবে। শনিবার বিকেল সাড়ে ছয়টায় সুন্দরগঞ্জ উপজেলার
কাপাসিয়া ইউনিয়নের লালচামার বাজার ঈদগাঁহ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান তুলি, সুন্দরগঞ্জ থানা ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক প্রমূখ।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হবে। বিএনপি সরকার ক্ষমতায় আসছে বলে নেতাকর্মীদের গাড়ির গতি বাড়ানো যাবে না। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। হাট-বাজারে ও রাস্তাঘাটের মুরুব্বিদের সম্মান করতে হবে এবং আসন ছেড়ে দিতে হবে। সুন্দরগঞ্জের মানুষ সুন্দর তাই বিএনপি সরকার সুন্দরগঞ্জকে সুন্দরভাবে সাজাবে।
এরআগে তিনি স্পিডবোডে নদীপথে গাইবান্ধার ফুলছড়ি হতে লালচামার খেয়াঘাটে আসেন। এসময় উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মী তাকে স্বাগত জানান।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত