ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মিরসরাই করেরহাটে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২৬ দুপুর ১:৪০

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী মিরসরাইয়ের করেরহাটে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাশলেস কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৯ আগষ্ট)  পূবালী ব্যাংকের করের হাট  উপশাখার আয়োজনে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট কার্যক্রমের উদ্বোধন করেন পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও চট্টগ্রাম উত্তর অঞ্চলের প্রধান এ কে এম মাসুদ।

অনুষ্ঠানে   করেরহাট উপশাখার ব্যবস্থাপক আহমেদ উল্লাহ এর সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, আঞ্চলিক কার্যালয়ের এডিসি কর্মকর্তা মাহফুজুল আলম, বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক ফারুক হোসাইন মাহমুদ ও জোরারগঞ্জ উপশাখার ব্যবস্থাপক আজিজুল হক। এ সময় আরো  উপস্থিত ছিলেন করেরহাট বাজার কমিটির সভাপতি জিয়াউল আলম এবং উত্তরা ট্রেডার্সের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, ‘এক দেশ, এক কিউআর কোড’ উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করবে। এই উদ্যোগের মাধ্যমে মিরসরাইকে ধাপে ধাপে একটি পূর্ণাঙ্গ ক্যাশলেস জোনে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বাংলা কিউআর প্রযুক্তির মাধ্যমে ক্রেতা ও বিক্রেতারা মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে নিরাপদ, দ্রুত ও সহজে লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং লেনদেন হবে আরও স্বচ্ছ ও সময়সাশ্রয়ী।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সামনে বাংলা কিউআর ব্যবহার করে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে কেনাকাটার প্রক্রিয়া হাতে-কলমে প্রদর্শন করা হয়। পাশাপাশি ক্যাশলেস লেনদেনের সুবিধা ও ব্যবহার সম্পর্কে ব্যবসায়ী এবং স্থানীয়দের প্রয়োজনীয় ধারণা দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার