ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ডেলিভারি কক্ষ তালাবদ্ধ, সরকারি হাসপাতালে সেবা না পেয়ে পথে সন্তান প্রসব


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৯-৮-২০২৬ দুপুর ১:৫১

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসব বেদনা নিয়ে আসা এক নারী প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করেও সেবা পাননি বলে অভিযোগ করেছেন তাঁর স্বজনেরা। 

তাঁদের অভিযোগ, ডেলিভারি কক্ষটি তালাবদ্ধ ছিল এবং শুরুতে দায়িত্বে থাকা কোনো চিকিৎসাকর্মীকেও পাওয়া যায়নি। পরে সিএনজিতে করে অন্যত্র নেওয়ার পথে সন্তান প্রসব করেন ওই নারী।

গত শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই নারীর নাম মোছা. রঞ্জনা বেগম। তিনি উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা দিগর এলাকার বাসিন্দা।

রঞ্জনার স্বজনেরা জানান, প্রসব বেদনা শুরু হলে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগে দেখানোর পর তাঁকে ওপরের তলায় ডেলিভারি পয়েন্টে পাঠানো হয়। সেখানে গিয়ে তাঁরা দেখেন, ডেলিভারি কক্ষের দরজা-জানালা বন্ধ। প্রসব বেদনায় রঞ্জনা মেঝেতে কাতরাতে থাকলেও শুরুতে কোনো চিকিৎসাকর্মীকে পাওয়া যায়নি।

স্বজন মো. জাকারিয়া শেখ বলেন, প্রায় আধা ঘণ্টা পর একজন নার্স এসে রোগীকে দেখেন। এরপরও চিকিৎসা না পাওয়ায় প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেন তাঁরা। রোগীর অবস্থা খারাপ হওয়ায় পরে তাঁকে অন্যত্র নেওয়ার সিদ্ধান্ত নেন।

রঞ্জনার স্বামী মো. আল আমিন বলেন, “আমরা অসহায় মানুষ। প্রায় তিন ঘণ্টা হাসপাতালে থেকেও চিকিৎসা পাইনি। বাধ্য হয়ে রোগীকে নিয়ে চলে যেতে হয়েছে। এর বিচার চাই।”

তবে অভিযোগ অস্বীকার করে নয়, ঘটনার ব্যাখ্যা দিয়েছেন দায়িত্বে থাকা মিডওয়াইফ রুমা মহন্ত। তিনি বলেন, বিকেলে তাঁর ডিউটি ছিল না। সকাল থেকে ডিউটিতে ছিলেন। বিকেলে যার ডিউটি ছিল, তিনি ছুটিতে থাকায় ডেলিভারি কক্ষের দরজা-জানালা বন্ধ করে চলে যেতে বলা হয়েছিল। পরে তিনি এসে রঞ্জনাকে দুইবার দেখেন। তাঁর ভাষ্য, রোগীকে প্রায় দুই ঘণ্টা সময় লাগবে জানিয়ে হাঁটাহাঁটি করতে বলা হয়েছিল। পরে এসে রোগীকে আর পাওয়া যায়নি।

ডেলিভারি কক্ষের দরজা-জানালা বন্ধ থাকা এবং শুরুতে সেখানে তাঁর অনুপস্থিত থাকার বিষয়টি রুমা মহন্ত স্বীকার করেন।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আফম ওবায়দুল ইসলাম বলেন, “বিষয়টি দুঃখজনক। মিডওয়াইফের সেখানে উপস্থিত থাকা উচিত ছিল। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

স্বজনেরা জানান, পরে রঞ্জনাকে সিএনজিতে করে বগুড়ার শেরপুরের দিকে নেওয়ার পথে তাঁর একটি ছেলে সন্তান জন্ম হয়।

এদিকে, ঘটনাটি যাতে গণমাধ্যমে প্রকাশ না পায়, সে জন্য রোববার সকালে কতিপয় ব্যক্তি রোগীর স্বজনদের ফোন করে বিষয়টি নিয়ে কথা বলতে নিষেধ করেছেন বলেও অভিযোগ উঠেছে। তবে কারা তাঁদের ফোন করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

Aminur / Aminur

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ