ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২৬ দুপুর ১:৫২

কক্সবাজারের পেকুয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ৩১ তরুণ ও শিক্ষিত যুবকের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’ ও ‘মাতৃভূমি স্পোর্টস ক্লাব’-এর উদ্বোধন করা হয়েছে।

গতকাল বারবাকিয়া বাজার ব্রিজসংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান। প্রতিষ্ঠানের পরিচালক মো. ছিদ্দিক আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন প্রধান নির্বাহী মো. রেজাউল করিম।

প্রধান অতিথি ওসি মেহেদী হাসান মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, মাদকসেবী ও মাদক কারবারিদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে। অনুষ্ঠানে বক্তারা মাদক, জুয়া, চুরি-ডাকাতিসহ বিভিন্ন সামাজিক অনিয়মের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।তিনি দুইটি মসজিদে মুর্দা মশারী বিতরণ করেন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বারবাকিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ বদিউল আলম জেহাদি, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু, শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রদর্শক মো: নাসির উদ্দিন, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, এমইউপি মো. দিদারুল ইসলাম ও সাবেক এমইউপি মো. ঈসমাইল সিকদার,বিশিষ্ট সমাজ সেবক আকতার হোসেন।

বৃক্ষ বিতরণের মাধ্যমে সংগঠনটির কার্যক্রমের সূচনা করেন সমাজসেবক মো. শহীদুল ইসলাম, প্রধান উপদেষ্টা মোঃ মুনিরুজ্জামান,উপদেষ্টা মোহাম্মদ ইউনুস,উপদেষ্টা মোঃ গিয়াস উদ্দীন।

বক্তারা বলেন, তরুণদের এ উদ্যোগ এলাকার সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

Aminur / Aminur

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার