রাজারহাটে অপ-সাংবাদিকতার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত
কুড়িগ্রামের রাজারহাটে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজারহাট বাজারের পুরাতন সোনালী ব্যাংক চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দৈনিক সমকাল পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ এবং তার ছোট ভাই দৈনিক ইত্তেফাকের রাজারহাট প্রতিনিধি খন্দকার আরিফ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, স্কুল, কলেজ ও মাদরাসায় গিয়ে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে হুমকি-ধমকি ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ আদায় এবং আত্মসাৎ করে আসছেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে তারা সাধারণ মানুষের ওপর বিভিন্নভাবে অত্যাচার-নির্যাতন করেছেন বলেও অভিযোগ করেন বক্তারা।
বক্তারা এসব অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকতার নামে কোনো ব্যক্তি যাতে ক্ষমতার অপব্যবহার, ভয়ভীতি প্রদর্শন কিংবা অনৈতিক কর্মকাণ্ড করতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
মানববন্ধনে সর্বস্তরের জনগণের পক্ষে বক্তব্য দেন আশিকুল ইসলাম টুটুল, আব্দুল হান্নান, রেজাউল করিম, আব্দুল কাদের, মাহাবুর রহমান ও কামাল হোসেন এ লায়নসহ অনেকে।
Aminur / Aminur
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied