ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শরণখোলায় বাসের চাপায় ইজিবাইক চালক নিহত, আহত ৪


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ৯-৮-২০২৬ দুপুর ১:৫৫

বাগেরহাটের শরণখোলায় ‘হামিম পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের চাপায় আবু হানিফ ব্যাপারী (৭০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

​রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত আবু হানিফ ব্যাপারী উপজেলার ৪নং সাউথখালী ইউনিয়নের ২নং বকুলতলা গ্রামের নুর ব্যাপারীর ছেলে। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন— একই উপজেলার খোন্তাকাটা গ্রামের সুরমা বেগম (৩৫), রাজৈর গ্রামের মো. হানিফ হাওলাদার (৪৫) ও চালিতাবুনিয়া গ্রামের মো. সোহেল হাওলাদার। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় হামিম পরিবহনের বাসটি পার্কিং করার সময় হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সামনে থাকা একটি অটোরিকশা ও একটি ইজিবাইকসহ অন্তত তিনটি গাড়িকে চাপা দেয়। এতে ইজিবাইক চালক আবু হানিফাসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু হানিফাকে মৃত ঘোষণা করেন।

​দুর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। এ সময় তাদের আহাজারিতে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। বাসটির ব্রেকের ত্রুটি ছিল কি না তা তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

​শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

​শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) উদয় শঙ্কর জানান, নিহতের মরদেহ বর্তমানে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Aminur / Aminur

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার