ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাঘায় তীব্র লোডশেডিং: ২৪ ঘণ্টায় ১২ ঘণ্টাই বিদ্যুৎ নেই, বিপাকে কৃষক-ব্যবসায়ী


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ৯-৮-২০২৬ দুপুর ২:৭

রাজশাহীর বাঘা উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার সাত ইউনিয়নের গ্রামাঞ্চলে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ। 

স্থানীয়দের অভিযোগ, কোথাও কোথাও ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১২ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না। এর সঙ্গে বিদ্যুতের বিল বেড়ে যাওয়ায় ক্ষোভ আরও বাড়ছে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। 
বাঘা ও আড়ানী পৌরসভাসহ পুরো এলাকায় বিদ্যুতের চাহিদা প্রায় ২০ মেগাওয়াট। এর বিপরীতে রাতে ১০ মেগাওয়াট এবং দিনে মাত্র ৭.১ মেগাওয়াট সরবরাহ পাওয়া যাচ্ছে।

বাঘা পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মনিরুজ্জামান বলেন, "সরবরাহ ঘাটতির কারণে পর্যায়ক্রমে এক লাইন চালু রেখে অন্য লাইন বন্ধ রাখতে হচ্ছে।

বিদ্যুৎ সংকটে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন কৃষকেরা। বৈদ্যুতিক মোটরের মাধ্যমে সেচ দিতে না পারায় সময়মতো জমিতে পানি দেওয়া সম্ভব হচ্ছে না। 
চকরাজাপুর ইউনিয়নের কৃষক মহাসিন আলী বলেন, "বিদ্যুৎ কখন আসবে তার কোনো ঠিক নেই। এতে ফসল নিয়ে দুশ্চিন্তায় আছি।"

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় রাইস মিল, ক্ষুদ্র ব্যবসা ও পোলট্রি খামারে উৎপাদন ব্যাহত হচ্ছে। কেউ কেউ অতিরিক্ত খরচে জেনারেটর ব্যবহার করে টিকে থাকার চেষ্টা করছেন।

স্থানীয় গ্রাহকদের প্রধান অভিযোগ, বিদ্যুৎ সরবরাহ কমলেও অনেকের বিল আগের তুলনায় বেড়েছে। একদিকে দীর্ঘ লোডশেডিং, অন্যদিকে বাড়তি বিল—দুইয়ে মিলে তাদের দুর্ভোগ আরও বাড়িয়েছে।

বাঘাবাসীর দাবি, বিদ্যুৎ সরবরাহে শহর ও গ্রামাঞ্চলের মধ্যে বৈষম্য কমিয়ে দ্রুত সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। জাতীয় গ্রিড থেকে বরাদ্দ বাড়ানো এবং বিকল্প ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।

Aminur / Aminur

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত