ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বেলজিয়াম দলে যোগ দিচ্ছেন ডি ব্রুইন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৬-২০২১ সকাল ৯:৪৪

কেভিন ডি ব্রুইনের মুখে একটি ছোট অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং সোমবার তিনি বেলজিয়াম দলে যোগ দিচ্ছেন বলে নিশ্চিত করেছেন জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ।

স্প্যানিশ এই কোচ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা শেষ পর্যন্ত ডি ব্রুইনের ছোট একটি অস্ত্রোপচারের পক্ষে মত দিয়েছি এবং এটা সম্পন্ন হয়েছে। আগামী সোমবার সে জাতীয় দলে যোগ দিচ্ছে। ভবিষ্যতের জন্য এই অস্ত্রোপচারটা প্রয়োজন ছিল। অস্ত্রোপচারে সময় লেগেছে মাত্র ২০ মিনিট। এখন সে ভাল আছে।’

ম্যানচেস্টার সিটির এই প্লেমেকার সপ্তাখানেক আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির এন্টোনিও রুডিগারের সাথে ধাক্বা লেগে নাকে ও বাম চোখে আঘাত পান।

মার্টিনেজ আরো জানিয়েছেন ইউরোতে খেলতে তার আর কোন সমস্যা নেই। এজন্য তাকে বাড়তি কোন মাস্কও ব্যবহার করতে হবেনা। তবে আগামী ১২ জুন রাশিয়ার বিপক্ষে ইউরোর প্রথম ম্যাচে ডি ব্রুইনেকে পাওয়া যাবেনা বলে নিশ্চিত করেছেন মার্টিনেজ। কবে নাগাদ তিনি ফিরতে পারেন সেটা নিয়েও নিশ্চিত করে কিছু বলতে পারেননি বেলজিয়ান কোচ।

ডি ব্রুইনে ছাড়াও এই মুহূর্তে ইনজুরির সাথে লড়ছেন আরো দুই মিডফিল্ডার। তাদের মধ্যে অন্যতম হলেন এডেন হ্যাজার্ড, অপরজন হলেন এ্যাক্সেল উইটসেল। যদিও অনুশীলনে হ্যাজার্ড নিজেকে ফিট প্রমাণ করেছেন।

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড