পারকি সৈকত থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন"স্থানীয় বাধার মুখে পালালো বালুদস্যুরা"
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলনের সময় স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পালিয়ে গেছে বালুদস্যুরা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে পারকি সমুদ্র সৈকতের চরে এই ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,বিগত কয়েকদিন ধরে একটি স্থানীয় সিন্ডিকেট সৈকতের পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। প্রতিদিনের মতো শুক্রবার দুপুরেও বালু তোলার সরঞ্জাম নিয়ে তারা সৈকতে গিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন শুরু করে।এ সময় সৈকত রক্ষা ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বালু উত্তোলনের খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা একযোগে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তীব্র প্রতিবাদ জানান এবং বালু উত্তোলনে বাধা দেন।স্থানীয়দের কঠোর অবস্থানের মুখে পড়ে বালুদস্যুরা সরঞ্জাম ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
খবর পেয়ে কর্ণফুলী থানার পুলিশের একটি টিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেন।
এ বিষয়ে পারকি সমুদ্র সৈকতের আওতাধীন বরুমছড়া ইউনিয়নের ভূমি কর্মকর্তা মো. শফিক উদ্দিন বলেন, একটি সিন্ডিকেট কয়েকদিন ধরে পারকি সমুদ্র সৈকত থেকে বালু উত্তোলন করছে। তাদের বালু না তোলার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল,কিন্তু তারা তা মানেনি। শুক্রবার দুপুরে সরঞ্জাম জব্দ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন,পারকি সমুদ্র সৈকত থেকে দিনদুপুরে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সৈকতের চর থেকে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Aminur / Aminur
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied